“জীবনে এটা দেখাও বাকি ছিল। নিজের এলাকাতেই নাকি আমরা ট্রিপ করছি।”______(আফিয়া)
“ট্রিপের আসল মজা তো রাতে পাবেন আফিয়া ম্যাডাম। এটা তো বাস শুরু। এখন চলুন কিছু খেয়ে নেই। কে জানে সারারাত খেতে পারবেন কি না?”______(মাহিদ)
“এমনি ভয়ে আছি আপনি আর ভয় দেখাবেন না। ছোট মানুষ যদি স্ট্রোক করি তবে আপনারা দুজনেই ফাঁসবেন।”______(আফিয়া)
“ভিতুর ডিম চিনেন? আপনার জন্য ওটা দরকার।”_____(মাহিদ)
_______________
রাতে মাহিদ, স্নিগ্ধা আর আফিয়া জমিদার বাড়িতে প্রবেশ করে। তাদের তিনজনের হাতে তিনটা টর্চ। মাহিদ স্নিগ্ধা আর আফিয়াকে একসাথে পাঠায় সব খুঁজে দেখতে আর সে একা অন্য দিকে যায়। কিছুক্ষণ পর মাহিদের চিৎকার শুনে আফিয়া আর স্নিগ্ধা মাহিদকে খুঁজতে থাকে। তখন হঠাৎ তারা পিছনে কারো পায়ের আওয়াজ পেয়ে পিছনে তাকাতেই কেউ তাদের মুখ আর হাত বেঁধে ফেলে। আর তাদের একটা রুমে নিয়ে যায়। সেখানে তারা আগে থেকেই মাহিদ কে বেঁধে রেখেছিল। কিন্তু মাহিদের তখন জ্ঞান ছিল না। তারা দুজন মিলে মাহিদকে ডাকতে শুরু করে। প্রায় অনেকক্ষন পর মাহিদের জ্ঞান ফেরে।
“আপনরা এখানে কিভাবে এলেন?”____(মাহিদ)
“আমরা আপনার চিৎকার শুনে আপনাকে খুঁজতে ছিলাম। তখনই আমাদের পিছনে কারো পায়ের শব্দ পাই। পিছনে তাকাতেই কিছু মানুষ আমাদের চোখ ,হাত বেঁধে দেয়। কিন্তু আপনাকে কিভাবে এখানে নিয়ে আসল ওরা?”_____(স্নিগ্ধা)
” আমি হাঁটতেছিলাম। হঠাৎ কেউ পিছন থেকে আঘাত করে। আর আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার জন্য আপনারাও ফেঁসে গেছেন। পুলিশকে যে ফোন দিব তাও ফোনটা ওরা নিয়ে নিয়েছে। ছাড়বো না ওদের। আহহহ!”_____(মাহিদ)
“আপনি বেশি কথা বলবেন না দয়া করে। আপনার মাথায় আঘাত লাগছে। বেশি কথা বললে ব্যথা বারবে।”_____(স্নিগ্ধা)
“কি হলো? আপনি কান্না করছেন কেনো? কিছু হবে না। আমি আছি তো। আমি আসার আগে ভাইয়াকে বলে এসেছি যদি আমাকে ফোনে না পায় তবে যেনো সোজা এখানে চলে আসে। আপনারা একদম চিন্তা করবেন না।”______(মাহিদ)
“মা আর বোনের কথা খুব মনে পড়ছে মাহিদ। আমার কিছু হয়ে গেলে ওদের কি হবে? ওদেরকে কে দেখবে?”_______(আফিয়া)
“কিছু হবে না আমাদের দেখিস। আমরা ঠিক এখান থেকে বের হয়ে যাব। নিজের মনোবল হারাস না।”______(স্নিগ্ধা)




অসাধারণ 🥀
অসাধারণ
[8444]ff777 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত বিকাশ পেমেন্ট,ff777 অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন casino গেমগুলো উপভোগ করুন। এখানে পাবেন দ্রুত বিকাশ পেমেন্ট এবং স্লট গেম খেলার সহজ নিয়ম। আজই জয়েন করুন। visit: ff777