প্রিয়তমা আমার শুভমিতা
তোমার আছে মানবিক মূল্যবোধ
তোমার আছে বিচক্ষণতা ,
আমার কাছে তুমি দূরদর্শিতা
তুমি আমার মধুমিতা
তুমি সমাজ প্রগতির এক লড়াকু সৈনিক ।
শুভমিতা,
আমি জানি তুমি চাও এসময়
তোমার স্বপ্নময়
প্রগতির পথ ধরে
সুন্দর এক সমাজ সভ্যতা ।
শুভমিতা,
গত কয়েক দশক ধরে
আমাদের মূল্যবোধ
আমাদের শিক্ষার অঙ্গন
যেভাবে হয়েছে অধঃপতন ।
যেভাবে চারিপাশে –
দেখি নানান সংকট, সংকীর্ণ মানসিকতা,
সংকোচন নীতি, সংকীর্ণ স্বার্থ, সর্বত্র অন্ধত্ব
তাতে জাতির ভাগ্যাকাশ অনেকখানি তমসাচ্ছন্ন।
এর বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়তে
দীপশিখা জ্বালাবার ব্যাবস্থা কর।
শুভমিতা,
যদি তুমি তোমার স্বপ্নময়
সুন্দর এক ফুলের বাগান
সাজাতে চাও।
সুন্দর এক সকাল
দেখতে চাও।
শিক্ষা, জ্ঞান, মেধার জন্য
নির্ভীক, জয়লাভে দৃঢ় প্রতীজ্ঞ,
যারা মরনপন লড়াই করতে জানে,
পরাজয় জেনেও যে হাল ছাড়ে না
এমন সংশপ্তক মানুষ তৈরির
পরিবেশ গড়ার
শূন্যতার আশু মোকাবিলা শপথ গ্রহন কর
তবেই একদিন তোমার স্বপ্নময় সাজানো
ফুলের বাগান দেখতে পাবে
সুন্দর আগামী ফিরে আসবে ।




সুন্দর