কাউকে অসম্ভব রকমের ভালোবেসে ফেলার পর,নিজেরে বড্ড দরিদ্র লাগে!
কান্না করার জন্য নিজের মাথায় নিজে হাত রাখা যায় না,
নিজের চোখে কপাল দেহা যায় না,
কী ভয়ংকর রকমের অসহনীয় অবস্থায় কাটে দিন?
কাউকে অসম্ভব রকমের ভালোবাসা যদি পাপ হয়, তবে প্রতিনিয়ত বেড়েই চলে সেই পাপের ভার,
তওবা করি,মাফ চাই, ভালোবাসবো না বলে প্রতিজ্ঞা করি সহস্র বার,
কেবল ভালোবাসা বন্ধ করতে পারি না, স্রষ্টার নিকট যদি পৌঁছে যায় আমার করুণার আর্তনাদ,
আমার শতভাগ বিশ্বাস – তারে আমি পাবোই!
বোধহয় – প্রেমের চাইতে বড় কোনো আত্মসমর্পণ আবিষ্কার হয়নি এ মহাবিশ্বে!
কাউকে ভালোবাসি মানেই,তার কাছে আমি এ জন্মের ঋণী,
ঋণী বলেই বারবার আটকে থাকি, যেনো তার থেকে আমার মুক্তি নেই কোনোকালে!




যথারীতি খুব ভালো লেখা
ধন্যবাদ ভাইয়া
বোধহয় – প্রেমের চাইতে বড় কোনো আত্মসমর্পণ আবিষ্কার হয়নি এ মহাবিশ্বে!
লাইনাহ….🥰
হুমম আসলেই!
ব্যস্ততার কারণে,আপনার লেখাটা পরতে দেরি হয়ে গেলো।
অসম্ভব সুন্দর লেখা
আপনার লেখাগুলো বরাবরই মনোমুগ্ধকর আপু।🫶👌
আপনাকে অসংখ্য ধন্যবাদ!!
প্রেমের অপর নাম আত্মসমর্পণ? কেমন লাগলো যেনো ব্যাপারটা😑
ব্যাপারটা কেমন? আপনার কাছে কি মনে হয়?
কেমন অদ্ভুত লাগলো না? প্রেম মানে তো আমরা বুঝি স্বাধীনতা, যার কাছে শান্তি মিলে তার কাছেই তো মানুষ প্রেম খুঁজে, এইদিক থেকে দেখলে তো আত্মসমর্পণ অন্যরকম মানে দাঁড়ায়, তাইনা আপু?
আপনার ধারণা অনুযায়ী,যদি বলি,যে প্রেম মানে স্বাধীনতা,
আপনি যদি কাউকে ভালোবাসেন, তাহলে তার পুর্নাঙ্গ স্বাধীনতা কি আপনি দিতে পারবেন?
অদ্ভুত হলেও এটাই সত্যি যে,আমরা যাকে ভালোবাসি,তার প্রতি সবসময়ই দূর্বল, আর এই দূর্বলতাই আত্মসমর্পণ এর বহিঃপ্রকাশ, অন্তত আমার কাছে তাই মনে হয়!
সবার ধারণা তো আর আমার সাথে মিলবেনা,এটাই স্বাভাবিক
কি জানি? প্রেমে পড়া হয়নি কখনো, এ বিষয়ে অজ্ঞ….
আপনার মতো অভিজ্ঞ প্রেমিকা থাকলে বুঝতাম🙂
আমি অভিজ্ঞ বটে, তবে- কারোর প্রেমিকা নই!
প্রেমিকপুরুষ অতো স্বস্তা নয়,চাইলেই মিলে না!
স্রষ্টার নিকট যদি পৌঁছে যায় আমার করুণার আর্তনাদ,
আমার শতভাগ বিশ্বাস – তারে আমি পাবোই!
লাইনটা বেশ।🫰
ধন্যবাদ ভাইয়া