এই যে- বারবার তুমি ছেড়ে যাওয়ার কথা বলো!
এই যে– আমি ভয় পাই, বুক ভাঙে,আকাশের দিকে তাকিয়ে কান্নায় বুক ভাসাই!
এসব দেখে তোমার মন খারাপ করে না?
আচ্ছা – ধরো,তুমি ছেড়েই গেলে একেবারে….
ধরো, আমাদের আর কোনোদিন কথা হলো না,দেখা হলো না,
এমনকি — এমনকি, তুমি আমার নামটা অবধি মুখে নিলে না একবারের জন্যেও…
এইসব যুদ্ধ করে তুমি আমাকে ভুলে ভালো থাকতে পারবে বলো?
আচ্ছা – ভালো থাকা বুঝি এতই সহজ?
ধরো,তুমি অন্য কোনো নতুন মানুষ পেলে!
সে-ও তোমাকে ভালোবাসলো ভীষণ!
খুব যত্নে আগলে রাখলো প্রতিটা দিন!
তবুও কি সে আমার মতো ভালোবাসতে পারবে বলো?
সত্যি বলছি— আমার মতো এতটা নিখুঁত ভালোবাসা তুমি পৃথিবীর আর কোনো মানুষের থেকে পাবে না!
সবার ভালোবাসায় ভাগ থাকে…
কিন্তু – তোমার জন্য আমার এই যে টান,এই যে মায়া, এতে কোনো ভাগ নেই বিশ্বাস করো!
এই ভালোবাসায় কারোর জায়গা নেই…
কারোরই না!- এ প্রেম একান্তই তোমার!



