উত্তপ্ত প্রখর এক রৌদ্রস্নাত দুপুরে
থমকে যাওয়া শ্রাবণ সন্ধ্যার মতন
নিভৃতে, নির্জনে
আচমকাই তুমি আলিঙ্গন করে বসলে!
আবেগের আল্পনায়,
ভাঙাচোরা অক্ষরে
কিছু অর্বাচীন শব্দ চয়নে
রচিত হলো এক মহাকাব্য।
মহাকাশের সমান বিশাল এক মহাকাব্য!
তোমার সযতনের স্পর্শগুলো,
আমি নির্ভুলভাবে জমিয়ে রেখেছি
সে মহাকাব্যে!
আজ বহু বছর পর,
চোখ পড়তেই দেখলাম,
কয়েক স্তর স্মৃতির ধুলো
জড়িয়ে আছে আষ্টেপৃষ্টে!
ঠিক সেভাবেই
যেভাবে তুমি জড়িয়েছিলে।
আচ্ছা!
তুমি কি আমার ততটাই দূরে?
যতটা দূরে থাকলে,
মানুষ সবচেয়ে বেশি কাছে থাকে?
ঠিক যেমন আমাদের চোখের অবস্থান।
পাশাপাশি, অথচ কেউ কারো দেখা পায়না।
কতকত প্রশ্ন জমে আছে,
উত্তরহীন অমিমাংসিত
ডায়রীর পাতায় পাতায়।
আর! চিঠির পাতার আবেগের ভুল বানান গুলো
শুধরাতে শুধরাতে
এক জনম কেটে গেলো,
জীবনের অভিধানে সঠিক বানান
খুঁজতে খুঁজতে।




tmr lekha borabori sundor🌻
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।