মায়ার বিষ গোখরার মতোন- আষ্টেপৃষ্ঠে জড়াইয়া রাখে,
যার লাইগ্যা অন্তর মায়া পোষে,সেই মানুষ না হাসলে ক্ষুধা লাগে না!
নেশায় জড়ালে তবুও রক্ষে আছে,একটা সময় ঠিক কেটে যায়!
আর মায়া জড়ালে?
মায়ায় জড়ানো মানুষ নেশা ছাড়াই মাতাল!
মায়ার নেশা চিরস্থায়ী…
মায়ার অসুখ ক্যান্সারকেও ছাড়িয়ে যায়-
ক্যান্সারে মানুষ তবুও কিছুদিন বাঁচে, ভালোমন্দ খাওন যায়,
আর মায়ায় জড়ালে?
মায়ায় জড়ালে মানুষ বাঁচে না আর একদিনও, খাবারের স্বাদ চলে যায়!
নেশা কইরা তাও মানুষ বেঘোরে ঘুমায়,
কিছুসময় হয়তো শান্তিতে নিঃস্বাস নিবার পারে,
আর মায়ায় জড়ালে?
মায়ায় জড়ালে হাজার পাওয়ারি ঘুমের ঔষধেও ঘুম ধরে না!
আর ঘুম না আসলে কেমন করে ভালো থাকে মানুষ?



