আমরা চোখের সামনে
নদীকেই কাছাকাছি দেখতে পাই ।
নদীকে নিয়েই
আমাদের কল্পনার জগৎ ভাই ;
সাগর নিয়ে ভাবনার সময় আমাদের নেই ।
আমরা কেন ,
সাগরের রহস্য খোঁজার চেষ্টা করিনা।
আমরা কেন,
সাগরের সৌন্দর্য দেখতে পাইনা।
আমরা কেন ,
অশান্ত সাগরের
ভয়ঙ্কর গর্জন শুনতে পাইনা।
আমরা কেন ,
সাগরের
অসীমতা পরস্পর পরস্পরের
সমন্বয়ের বিষয়টি দেখতে পাইনা ?
আমরা নদীতে সাঁতার কাটার মতো করে
সমাজ সংস্কারের কথা
কেন, ভাবি সবসময় ?
সমুদ্রের গভীরে ডুবে গিয়ে
কেন , সমাজ রূপান্তরের কথা ভাবিনা ?
সমুদ্রের মতোই আমাদের জীবন
অবিরাম প্রবহমান সে কথা আমরা জানিনা ।
কেন , আমরা সমুদ্রের গভীরে থাকা
রহস্যগুলো উন্মোচন করতে চাইনা ?
আমি যতবার সমুদ্রের দিকে তাকাই
নিজে নিজেকে হারিয়ে যাই ;
বিমোহিত হয়ে যাই ।
পূর্ণিমার চাঁদের আলোতে
নীল সাগরের ছবি এঁকে
নিজে নিজে আলোকিত হতে চাই ।
পৃথিবীর সবচেয়ে কঠিন কঠোর
সাম্য- সমতার
মানবিক সমাজটার
লড়াইটা দেখে যেতে চাই।



