আজকাল ভীষণ ব্যস্ততা ঘিরে রাখে আমাকে..!
সকাল বেলার টিউশনি,দুপুরে ভার্সিটির ক্লাস,বিকেলে ক্যাম্পাসে বন্ধুদের আড্ডা, সন্ধ্যায় চায়ের আলাপন;
মধ্যরাতে মাথার ভেতর অনগনিত বেলাইনের কবিতার আনাগোনা!!
কোথাও যেনো মেলেনা একটু অবসর!
অথচ-
একটু খানি অবসর আমার খুব করে দরকার ;
আজকাল ব্যাস্ততার দাপটে মনে করার সুযোগ হয়না আর আপনাকে;
অথচ,কোনো একসময় আমি আপনাকে ভেবেই কাটিয়ে দিতাম একটা দুপুর কিংবা ঘুম না আসা মধ্যরাত!
আজকাল আপনাকে ভাবার মতো সময়ই মেলেনা!
চারিদিকের ব্যস্ততা হাতছানি দিয়ে ডাকে আমাকে!
এই ব্যস্ততাকে উপেক্ষা করার শক্তি আমার নেই!
অথচ-
আমার একটুখানি অবসর দরকার!
ভীষণ দরকার!
অবসর তবুও নেই;
ঘুম না আসা মধ্যরাতেও অবসর মেলেনা আজকাল!
ফাইনাল এক্সামের চাপে ভুলেই গিয়েছি,কেউ একজন খুব করে কাঁদিয়ে চলে গেছে আমাকে!
স্মৃতির খেরোখাতায় আজকাল আর জমা পড়েনা আপনার নামে নতুন কোনো অভিযোগ!
হয়তো একদিন-
এই ব্যস্ততা আমার ফুরোবে!
কোনো এক চৈত্র এলে কভু মিলবে খানিক আপনাকে ভাবার অবসর!!



