মনের আঙ্গিনায় তুমিই এক-
ফুটন্ত গোলাপ ফুল।
বেসেছি ভালো করিনি পাপ,
করিনি তো কোন ভুল।
নিজ হাতে দেবো তোমায়,
বকুলের মালা গেঁথে।
হাড়িয়ে যাবো দূর অজানায়,
দু’জনে একসাথে।
দিগন্ত থেকে রং এনে দেবো,
ভালোবাসো যদি আমায়।
শেষ বেলাতেও বলব আমি,
ভালোবাসি শুধু তোমায়।



