বুকের বাম পাশে কষ্টরা দানা বাঁধে।
সমুদ্রস্বপ্ন আর ভালোবাসার সিডরে ভাসা হৃদয়
হারিয়েছে সেই আল্পনারঙ!
কীভাবে পাল্টে গ্যালো গিরগিটির স্কীনের মতো
কীভাবে বদলে গ্যালো জলকেলি ছোপ, হৃদয়ের ঝর্নাধারা
কীভাবে চলে গেল বসন্তর পর বসন্ত-
ভাবতে অন্যরকম লাগে!
.
হৃদয়ে বয়ে চলা মাতাল স্রোতেরা ধীর তালে ভাসে
স্বপ্নেরা ধূসর পথে হেঁটে হেঁটে চলে যায় দৃষ্টির অগোচরে
ধরা-ছোঁয়ার বাইরে গিয়ে ভাবনায় জমাট বাঁধে কালো কালো মেঘ।
প্রতীক্ষারা ভালবাসার রঙীন আকাশে এঁকে চলে গ্লানি
ব্যর্থতার মঞ্চে তাই ভীষণ নীরব হয়ে থাকি
দেখি কষ্টমাখা জীবনের শেষ অধ্যায়-
যেখানে মেঘেরা বজ্র হয়ে ঝরে।
ভালোবাসার সিডরে | হিমেল রহমান
কবি ও সংগঠক
Leave a Comment



