যখন ধ্বংসস্তুপে পরিণত হবে,
এই পৃথিবীর সবি।
যখন কবিতা লিখতে ভুলে যাবে,
সাদা-কালো সব কবি।
যখন রাতের আকাশে উঠবেনা চাঁদ,
আলো ছড়াবেনা সূর্য।
যখন প্রেমিক হৃদয় হবে ব্যাথিত,
বিচ্ছেদ হবে ধার্য।
যখন ডাকবেনা পাখি বাঁধবেনা বাসা,
গায়ক ভুলবে সুর।
যখন স্বার্থের লোভে হবে প্রেম-ভালোবাসা,
নিমিষেই ভাঙচুর।
যখন ইচ্ছে করেই মৌমাছিরা,
বসবেনা আর ফুলে।
ঠিক তখনও প্রিয়তমা আমি,
যাবোনা তোমায় ভুলে।

💚💚
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।
চমৎকার রচনাশৈলী
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।