তুমি বিদায় চেয়ে নিলে- তারপর অনেক কথা থাকা সত্ত্বেও আমি বাকরুদ্ধ ভাবে চেয়ে রইলাম-
যেনো আমার চোখের সামনে তোমাকে সাজিয়ে গুছিয়ে, নিয়ে যাচ্ছে অন্য কেউ!
এতটা ভয়ংকর ভাবে ভালোবাসার পরেও কেউ কাউকে ফিরিয়ে দেয়,
একমাত্র তোমাকে না দেখলে কোনোদিন জানা হতো না!
অথচ – কত মানুষ পেতে চাইলো আমারে, সবার চাওয়া উপেক্ষা করে কেবল তোমার পানেই চেয়ে রইলাম সমস্ত পথ,
তুমি আসলে না, তুমি আসলে না-
একটা ফুরিয়ে যাওয়া ক্যালেন্ডার জানান দিয়ে গেলো,
এবারেও তুমি আসলে না!
আমি তো বর্ষা চেয়েছিলাম, অন্তত দু বেলা দু মুঠো খাবারের বদলে না হয় দুঃখই দিতে?
প্লেট ভর্তি দুঃখ নিয়ে দুর্ভিক্ষ পথিকের মতোন পার করতাম দিন-মাস-বছর
তবুও তো পারতে, আমার হয়ে থাকতে,
পারতে না বলো?
তোমারে চাইতে গিয়া আমি ফিরিয়ে দিলাম আমার অপেক্ষায় থাকা সমস্ত চোখ,
অথচ – শেষ অবধি তোমারে পাওয়া হইলো না!
তুমি আমার হইলে না, অথচ সমস্ত ফাল্গুন তোমার অপেক্ষায় নিঃসঙ্গ নক্ষত্রের মতোন কাটিয়ে গেলাম একাই,
দু- হাত ভরে ভিক্ষের মতোন, চাইলাম কেবল তোমারেই;
জগতের সমস্ত প্রেমিক পুরুষকে ভুল মানুষ ভেবে, ফিরিয়ে দিলাম এক ঘনঘোর কার্তিকের কুয়াশা ভেজা সন্ধ্যায়!




অসাধারণ লেখনি
Thanks, এভাবেই সাপোর্ট করবেন আশাকরি! 😍🤍
আমাগো চাইলো না কেউ….😒😒
চাইবে কেউ নিশ্চয়ই, অপেক্ষা করুন
বাহ,মনোমুগ্ধকর, এভাবে কেউ চাইলে ফিরানোর সাধ্য কই?
আপনাকে কেউ চাইবে এভাবে
Wow🤍👌
সবকিছু ত্যাগ করে যারে চাইলে,তারে কি পেয়েছো?