আশালতা হয়েই থাকতে চাই,
তোমার গল্পের শহরে।
ডায়রির পাতা জুড়ে।
দোয়াতের কালিতে।
ধূসর রঙেই রাঙিন হতে চাই,
তোমার চিত্রকলায়।
নিশ্চুপে নিভৃতেই সাড়া জাগাতে চাই,
তোমার মনের ক্যানভাসে।
উপন্যাসের উপসংহার হতে চাই,
শুধু তোমার লেখা বইয়ের।
নিজেকে বন্দী করতে চাই,
তোমার হৃদয়ের খাঁচায়।
আমি একান্তই তোমার হয়ে থাকতে চাই,
কেবল কবিতায়ই নয় কাব্যের সমস্তটা জুড়ে।
তোমার চোখেই আমাকে খুঁজতে যাই,
একবার নয় দুইবার নয় শতকোটি বার।
ভালোবাসার আলিঙ্গনে
তোমার আকাশের নীলচে তারা হতে চাই।
আমি একাকিনী হতে চাই,
তুমি যদি পূর্নিমা সন্ধ্যার চাঁদ হও।
আমি জরাজীর্ণ দেহে প্রান ফেরাবো
তুমি মনের প্রবেশদ্বার খুলে রাখলে।
আমি নিজেকে বেড়াজালের অন্তরালে রাখবো
তুমি শুধু আমায় তোমার মনের মন্দিরে রেখো।
আয়শা আক্তার
ayeshajui5216@gmail.com




সেই