By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
উইপোকাউইপোকাউইপোকা
  • Home
    • Home 2
    • Home 3Hot
    • Home 4
    • Home 5New
  • Politics
    Politics
    Politics is the art of looking for trouble, finding it everywhere, diagnosing it incorrectly and applying the wrong remedies.
    Show More
    Top News
    b10
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    b36
    National Day Rally 2023: Sacrifice, Effort Needed to Preserve Harmony
    5 years ago
    v16
    Best beaches in the UK for the Perfect Sandy Getaway
    5 years ago
    Latest News
    It’s Final: 12 Names on The 2025 Ballot for President, 9 for VP
    5 years ago
    National Day Rally 2023: Sacrifice, Effort Needed to Preserve Harmony
    5 years ago
    10 Places You Can’t Miss If It’s Your First Time in European
    5 years ago
    8 Mistakes That Will RUIN Your Weekend Trips Plan
    5 years ago
  • Technology
    TechnologyShow More
    b21
    Buying a Car Will Soon be Like Buying a Phone, Why Your Next Car Could be an EV
    g24
    6
    Hands-On With the iPhone 13, Pro, Max, and Mini
    5 years ago
    t33
    Explained: What are Smart Glasses and How Do It Work?
    5 years ago
    t24
    Apple VS Samsung– Can a Good Smartwatch Save Your Life?
    5 years ago
    t102
    Corsair HS80 RGB Wireless Gaming Headset Review
  • Posts
    • Post Layouts
      • Standard 1
      • Standard 2
      • Standard 3
      • Standard 4
      • Standard 5
      • Standard 6
      • Standard 7
      • No Featured
    • Gallery Layouts
      • Layout 1
      • Layout 2
      • layout 3
    • Video Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
      • Layout 4
    • Audio Layouts
      • Layout 1
      • Layout 2
      • Layout 3
    • Post Sidebar
      • Right Sidebar
      • Left Sidebar
    • Review
      • Stars
      • Scores
      • User Rating
    • Content Features
      • Highlight Shares
      • Inline Mailchimp
      • Print Post
      • Inline Related
      • Source/Via Tag
      • Reading Indicator
      • Content Size Resizer
    • Table of Contents
      • Full Width
      • Left Side
    • Sponsored Post
  • Pages
    • Search Page
    • 404 Page
Reading: অপূর্ণ মায়া | পর্ব- ১ | রুদ্র মুহম্মদ জাহিদুল
‎
Notification Show More
Font ResizerAa
উইপোকাউইপোকা
Font ResizerAa
  • Economics
  • শিল্প-সাহিত্য
  • Politics
  • ক্যারিয়ার
  • Pursuits
  • বিনোদন
  • Business
  • ইনফো বাংলা
  • বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • Technology
  • টিপস এন্ড ট্রিক্স
  • ফ্যাশন
  • বিজনেস বুক
  • রিভিউ
  • নোটিশ
  • অন্যান্য
  • Pages
    • Home
    • Blog Index
    • Contact Us
    • Search Page
    • 404 Page
  • Home
    • Home 1
    • Home 2
    • Home 3
    • Home 4
    • Home 5
  • Personalized
    • My Feed
    • My Saves
    • My Interests
    • History
  • Demos
  • Categories
    • Technology
    • Business
    • Pursuits
    • ফ্যাশন
    • Economics
    • Politics
    • বিজ্ঞান
    • Wellness
  • ক্যাটাগরি
    • শিল্প-সাহিত্য
    • ক্যারিয়ার
    • বিনোদন
    • ইনফো বাংলা
    • লাইফস্টাইল
    • টিপস এন্ড ট্রিক্স
    • নোটিশ
    • বিজনেস বুক
    • রিভিউ
    • অন্যান্য
  • Bookmarks
  • More Foxiz
    • Sitemap
Have an existing account? Sign In
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
উপন্যাসশিল্প-সাহিত্য

অপূর্ণ মায়া | পর্ব- ১ | রুদ্র মুহম্মদ জাহিদুল

রুদ্র মুহম্মদ জাহিদুল
Last updated: ২৩ মে, ২০২৫ ৪:০৮ অপরাহ্ণ
রুদ্র মুহম্মদ জাহিদুল
1 year ago
‎
অপূর্ণ মায়া | পর্ব- ১ | রুদ্র মুহম্মদ জাহিদুল
ছবি- রুদ্র মুহম্মদ জাহিদুল
‎

সৈকতে মানুষের ভীর জমে আছে!

পর্যটকরা সবাই খুব চিন্তিত। সমুদ্র থেকে ভেসে এসেছে দুটি লাশ! একজনের চেহারা অস্পষ্ট দেখা যাচ্ছে হয়তো মাছে ঠুকরে ঠুকরে ছিঁড়ে খেয়েছে। সুহাস আর সৌমিত্র ভীর ঠেলে সামনে গিয়ে দেখল। লাশ দুটি বালুর উপর পরে আছে। সর্বাঙ্গ ফুলে ফেঁপে তুলার বস্তার মতো হয়ে আছে। কোমড়ে লুঙ্গি পেচানো তবে লাশ ফুলে ফেঁপে ওঠায় চামড়া ভেদ করে কোমড়ের সাথে লুঙ্গি আঁটকে গেছে।

লাশের কন্ডিশন দেখে মনে হচ্ছে দু-তিন দিন আগে নৌকাডুবি হয়েছে। দুজনার গায়ের সাথে ইলিশের জাল দেখে কারো বুঝতে বাকি রইলো না নির্ঘাত জীবিকার সন্ধানে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। ঝড়ের কবলেই হয়তো নৌকাডুবি হয়েছে।

সবাই লাশ দুটিকে সত্যায়িত করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সাংবাদিক এসে ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। ভিডিও নিয়ে নিউজ তৈরি করছে। সবার ভিতরেই একটা আতংকের সৃষ্টি। পরিবারের সুখের জন্য মানুষ কতই না কষ্ট করে। জীবনের মায়া ত্যাগ করে গভীর সমুদ্র পাড়ি জমায়। মৃত্যুকে হাতে নিয়ে বাবা-মা স্ত্রী সন্তানের মুখে দু’বেলা দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য অশান্ত সমুদ্রের বুকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তুফানের সাথে লড়াই করে!

ফেসবুকে একজন কমেন্ট করে জানিয়েছে যার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে তার নাম মিলন। রাংগাবালী উপজেলার চরযমুনায় বাড়ি। ফোন নম্বর সংগ্রহ করে দু জনার পরিবারের সাথে কথা বলা হয়েছে। সমুদ্রে তাদের নৌকাটি উল্টে গেছে বাকি সবাই বেঁচে ফিরলেও বেঁচে ফিরতে পারেনি মিলন আর সোহরাব হোসেন। জালের সাথে পেঁচিয়ে যাওয়ায় উপরে উঠতে পারেনি। নিখোঁজ ছিল তিনদিন ধরে। স্বজনদের আহাজারিতে ভেঙে যাচ্ছে উপকূলীয় অঞ্চল। গ্রামের সবাই হা-হুতাশ করছে, ওদের অকাল মৃত্যু কেউ যেন মেনে নিতে পারছে না।

সবাই ভ্রমনের আনন্দ ভুলে লাশ দু’টি দেখছে। নির্বাক, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সকলে। সুহাস সৌমিত্রকে বলল ” এমনও কারো মৃত্যু হতে পারে!”

” ইস! না জানি বাঁচার জন্য কত চেষ্টাই করেছে ! “

” পৃথিবীতে সব থেকে বড় নেয়ামত হচ্ছে কি জানিস?”

সৌমিত্র উত্তর দিলো না লাশের দিকে তাকিয়ে আছে। সুহাস পুনরায় বলল ” বেঁচে থাকা! একজন মানুষ শুধু যে নিজের জন্য বাঁচে তা কিন্তু নয়। তার সাথে জড়িয়ে থাকে পরিবার পরিজন হাজারো স্বপ্ন হাজারো ভবিষ্যৎ। “

এমন ঘটনায় সবাই আতংকিত। কি করবে না করবে ভেবেই পাচ্ছে না। এর মধ্যে পুলিশের গাড়ি এসে থামল। এস পি মতিউর লাশ দেখেই বুঝতে পেরেছেন নৌকাডুবি হয়েছে তবুও সন্দেহর ঘোর কাটাতে বললেন ” মার্ডার কেস! “

ওসি সিকান্দার চোখ বাঁকিয়ে বলল ” স্যার, স্পষ্ট দেখা যায় নৌকাডুবি হয়েছে!”

এস পি মতিউর কিছুটা রাগান্বিত হয়ে বললেন ” আপনি নৌকাডুবির সময় সাথে ছিলেন!”

” না স্যার। “

“তবে কেমনে বুঝলেন মার্ডার না নৌকাডুবি? শুনুন আমরা যা দেখি তা ঘটে না, যা ঘটে তা আমরা দেখি না বুঝলেন? ত্রিশ বছরের এক্সপেরিয়েন্স।”

” জ্বে স্যার। “

” তবে চুপ করুন। আমার কাজ আমাকে করতে দিন। “

 

এস পি মতিউর লাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা উঁচু নিচু করে ঠোঁট কেটে কি যেন ভাবলেন। তারপর সোহরাব হোসেনের বাড়ির নম্বর নিয়ে ফোন করলেন। ” হ্যালো।

“ওপাশে কান্নার আওয়াজ। “

এস পি মতিউর পুনরায় বললেন ” আমি এস পি মতিউর বলছি। আপনাদের কাউকে সন্দেহ হয়!”

” না ছার, ওনাদের কোনো শত্রু আছিলো না… ” ওপাশ থেকে আর কিছু বলতে পারল না কান্নায় কথা আটকে যাচ্ছে।

 

কিছুক্ষণ থেমে এস পি মতিউর লাশের দেহ পর্যবেক্ষণ করতে করতে বললেন ” লাশ আপনার কে হন? “

” আমার বাবা!”

” আপনার নাম কি?”

” স্নেহা। “

এস পি মতিউর নামটি মুখে উচ্চারণ করে বললেন ” ! আচ্ছা স্নেহা আপনাকে প্রয়োজন হলে আবার কল দিবো। “

ফোন কেটে দিয়ে লাশ দুটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যেখানে সন্দেহ হয় ছবি তুলে রাখছে। মাঝে মধ্যে কিসব যেন নোট করছে।

 

সুহাস একাকিত্বে সমুদ্রের দিকে কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইলো। স্নেহার নাম শুনে সুহাস বিচলিত হয়ে ভাবলো এই স্নেহা ওর স্নেহা নয়তো? যার জন্য এতটা অপেক্ষায় অসহায় হয়ে আছে।

 

স্নেহা হচ্ছে সুহাসের অপূর্ণতা! যার শূন্যতা পূরণের জন্যই প্রতিটা মূহুর্ত ওর প্রতিশ্রুতি নিয়ে বেঁচে আছে। যাকে এক পলক দেখার জন্য জীবনের সমস্ত সময় বিসর্জন দিতে রাজি! চাতক যেমন বৃষ্টির অপেক্ষায় তৃষ্ণার্ত হয়ে তাকিয়ে থাকে তেমনি সুহাস স্নেহার অপেক্ষায় তাকিয়ে থাকে। যাকে দেখার জন্য বার বার ছুটে আসে। বন্ধুরা কেউ না এলেও সুহাস প্রতি বছর দু একবার কুয়াকাটা আসে। সময় সুযোগ না পেলেও কলেজ ফাঁকি দিয়ে অসুস্থতার কথা বলে হাজির হয়। প্রতি বছর কুয়াকাটায় আসার কৌতুহলী কোন কারণ নেই এমন নয়।

 

❝একবার বছর চারেক আগে উচ্চমাধ্যমিক শেষ করে বন্ধুরা মিলে কুয়াকাটা ঘুরতে এসেছিল। গোধূলির শেষে সন্ধ্যা নামার অল্প কিছু আগে সবাই মিলে সূর্যাস্ত দেখছে। পৃথিবী তার সমস্ত দিনের ক্লান্তি ঘোচানোর জন্য সূর্যকে ঘুম পারিয়ে দিচ্ছে। চারিদিকের কোলাহল পরিবেশ কিছুটা ঘন হতে থাকে। সন্ধ্যা এলেই পর্যটকরা সমুদ্রের পানির কাছে নেমে আসে। মুক্ত পরিবেশে মুক্ত মনে ঘুরে বেড়ানোর জন্য।

 

সুহাস একটি চেয়ারে বসে কফি খাচ্ছে। কফি ওর বড্ড প্রিয়। হাতে কফি থাকলে পুরো রাত্রি একা একা কাটিয়ে দিতে পারে। সমুদ্রের বুক থেকে শো-শো বাতাস তীরের দিকে ধেয়ে আসছে। সুহাসের হঠাৎ চোখ পড়ল ছোট ছোট উর্মিমালায় পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। চুল তার বাতাসের তালে তালে দিক্বিদিক উড়ছে। সুহাস মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল আলো-ছায়ার খেলায় ঠিক যেন সমুদ্রকন্যা কোনো স্বর্গ থেকে নেমে এসেছে ভিজতে ভিজতে। সন্ধ্যার আলো আঁধারের প্রতিযোগিতায় চর্যাপদের ভাষার মতো কিছুটা অস্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটিকে। যেটুকু মনে হচ্ছে মেয়েটারও সমুদ্র বেশ প্রিয়। না হলে এতো মুগ্ধতার দৃষ্টিতে কেউ তাকিয়ে থাকে?

 

সুহাস ছোট বেলায় একবার দাদুর মুখে শুনেছিল প্রিয় জিনিসের দিকে মানুষ ভালোবাসার দৃষ্টিতে অপলকে তাকিয়ে থাকে। মেয়েটিও ঠিক সমুদ্রের দিকে অপলকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন সুযোগ পেলেই ঝাপিয়ে পড়বে ভেসে আসা স্রোতের উপর। জীবনের যত ক্লান্তি যত অবসাদ সব ধুয়ে মুছে বিসর্জন দিয়ে দিবে বঙ্গোপসাগরে।

 

ততক্ষণে পশ্চিম আকাশে লাল বর্ণের ছাপ পড়েছে। সাদা বক গুলো সারি বেঁধে উড়ে যাচ্ছে। সুহাসের ইচ্ছে হচ্ছে কোন একটি পাখির ডানায় চড়ে উড়ে যেতে কোন এক অজানা ভাসমান চরে। যেখানে কোন কোলাহল নেই, কোন স্বার্থের গান নেই। আছে শুধু অফুরন্ত ভালোবাসার সুর। মেয়েটি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একপা দুপা করে হেঁটে হেঁটে ওর পাশের চেয়ারটায় বসল। ওর দিকে ক্ষানিকটা দৃষ্টি দিয়ে বলল ” সমুদ্র আপনার কেমন লাগে? “

 

অপরিচিত লোকের মুখে এমন প্রশ্ন শুনে অবাক হয়ে গেল সুহাস। মেয়েটি পুনরায় বলল ” আমার বড্ড ভালো লাগে জানেন। সমুদ্রের কাছকাছি বসে এক কাপ কফি আর একটা বই হাতে থাকলে! অনায়াসেই কয়েক যুগ পার করে দেওয়া যায়। “

 

সুহাস মনে মনে ভাবছে ” মেয়েটা নিশ্চয়ই বই পড়ুয়া। নয়তো এত এত আধুনিকতার যুগে বইয়ের প্রশংসা ক’জন করে। অপরিচিত স্থানে অপরিচিত সুর। কিছুটা অবাক হচ্ছে সুহাস! তবুও পরিচিত হওয়ার জন্য মনে মনে উৎসাহিত হতে না হতেই মেয়েটি বলল “আমি স্নেহা! প্রচুর বই প্রেমী, সমুদ্র দেখতে ভালো লাগে। চা, কফি বড্ড প্রিয়।”

 

মুচকি হেঁসে হাতের কফির দিকে তাকিয়ে সুহাস বলল ” আমি সুহাস। বই তেমন একটা না পড়লেও। কফি খেতে খেতে সমুদ্র দেখতে অনেক ভালো লাগে। ”

 

” আরে বাহ্, চমৎকার! আমারো তাই। আমাদের দেখছি দারুণ মিল। “

” হুম, তাই তো দেখতে পাচ্ছি। আ… কফি খাবেন?”

“না না, ধন্যবাদ।”

“ঘুরতে পছন্দ করেন?”

“হুম, মন চায় যতদিন বেঁচে থাকি পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াই সমস্ত পৃথিবী। কিন্তু বন্দী খাঁচার পাখি আমি! চাইলেই বেরুতে পারি না নিজের ইচ্ছায়!”

“মানে, বুঝলাম না? “

” আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে। যারা কাঁচের তৈরি পুতুলের মতো। সব কিছু দেখে অনুভব করে কিন্তু চাইলেই পাখির মতো উড়তে পারে না! চাইলেই স্বাধীন ভাবে ছুটতে পারে না। আমি হলাম তেমনই একজন মানুষ। যার নিজের না আছে স্বাধীনতা, না বেঁচে থাকার ইচ্ছা।”

 

” এসব কি বলেন! “

“না না। কিছু না।”

” আপনার কি কোন কারনে মন খারাপ? “

স্নেহা মৃদু হেঁসে বলল ” যার মন নেই, তার আবার মন খারাপ! আর মন খারাপ হলেই বা কি? “

” দুঃখ শেয়ার করলে কমে! “

” না, কমতে হবে না। দেখি এই রাক্ষুসে দুঃখের শেষ কোথায়! “

“সরি! আপনার ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে কথা বলায়। “

” না না, সরি বলার কিছু নেই” কথা শেষ না করেই স্নেহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল ” আচ্ছা থাকুন, বড় আপা ডাকছে। অন্য কোন দিন দেখা হবে, কথা হবে। ”

মেয়েটির কথায় সুহাস অবাক হয়ে গেল “অন্য কোন দিন দেখা হবে, কথা হবে!”

অনেক্ক্ষণ কি যেন ভেবে সুহাস উচ্চস্বরে বলল ” এই যে দেখা হবে কথা হবে দীর্ঘসময়ের এই আকাঙ্ক্ষার নাম কি জানেন?”

স্নেহা দৌড়ের অবস্থায় বলল “অপেক্ষা! ❞

 

সেই অপেক্ষাতেই সুহাস আজও প্রতি বছর শত কাজের ফাঁকেও কুয়াকাটা আসে। সুহাস জানে, কোন দিন হয়তো ওদের আর দেখা হবে না। তবুও সেই প্রত্যাশিত অপেক্ষার মিলন ঘটাতে সমুদ্রের স্রোত দেখতে ছুটে আসে। ছোট্ট একটা মূহুর্তের প্রেমে পরে যায় সুহাস। বারবার ফিরে পেতে চায় সেই মূহুর্তটা। তাই আজও বিশ্বাস করে কোন এক দিন পথের শেষে তাদের আবার দেখা হবে। মাঝে মাঝে খুব করে ভুলে যেতে চায় অপেক্ষার আক্ষেপ গুলো কিন্তু চোখ বুজলেই কি যেন একটা অপূর্ণতা তাকে গ্রাস করে ফেলে। শত চেষ্টা করেও ভুলতে পারেনা, স্মৃতির চাদর থেকে মুছে ফেলতে পারে না মায়াবী চিহ্ন টুকু। অদৃশ্য মায়ায় অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখছে। তিলে তিলে পুষে রাখা স্বপ্নের মহা রাজ্যে।

You Might Also Like

দরিদ্রতা আর কয়েকটা কুকুর | সুমাইয়া মুস্তাফা

অপ্রকাশিত কথন | সুমাইয়া মুস্তাফা

স্মৃতির পাতা | রুদ্র মুহম্মদ জাহিদুল

তোমার শাড়ির ভাঁজে | লুতফুল বারি পান্না

শুধু তোমারেই চাইতাম | রুদ্র মুহম্মদ জাহিদুল

TAGGED:উপন্যাসবিখ্যাত উক্তিরুদ্র মুহম্মদ জাহিদুল এর উপন্যাস, উপন্যাস, বিখ্যাত উক্তি
শেয়ার করুন
Facebook Email Print
Byরুদ্র মুহম্মদ জাহিদুল
Follow:
গল্প, উপন্যাস ও কবিতায় ফুটিয়ে তুলি মানুষের মনের কথা, স্মৃতির কথা।
পূর্ববর্তী পোস্ট নির্জনতার ডায়েরি | রুদ্র মুহম্মদ জাহিদুল নির্জনতার ডায়েরি | রুদ্র মুহম্মদ জাহিদুল
পরবর্তী পোস্ট প্রজাপতির আত্নহত্যা | জান্নাত জারা  প্রজাপতির আত্নহত্যা | জান্নাত জারা 
5 কমেন্টস
  • laga88login says:
    ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৪:৫০ পূর্বাহ্ণ

    Finally found a site that doesn’t crash every five minutes. The navigation is intuitive and the bonuses are generous. Love laga88login so far!

    Reply
  • ng1winnigeria says:
    ২২ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:০৮ অপরাহ্ণ

    Finally a platform that understands what we need for quick and smooth play. Transactions go through instantly and I love how the app runs without any lag. My community has been talking about it nonstop. ng1winnigeria

    Reply
  • jilibet777loginregister says:
    ৩ অক্টোবর, ২০২৬ at ১২:৩৪ অপরাহ্ণ

    Great selection of games and the account setup took less than two minutes. Really impressed with the overall quality of jilibet777loginregister.

    Reply
  • jilibayvip says:
    ৪ অক্টোবর, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

    The VIP treatment here is legit. I feel like a valued player and the rewards are genuinely generous. Great job jilibayvip!

    Reply
  • bingopattigameonline says:
    ১০ অক্টোবর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

    If you love a good challenge and a friendly community, this is the place to be. The gameplay is super intuitive and keeps me entertained for hours. Visit bingopattigameonline now.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Join Us!
Subscribe to our newsletter and never miss our latest news, podcasts etc..
[mc4wp_form]
Zero spam, Unsubscribe at any time.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up