~আসব আকাশ ভাই?
~হুম, আয়। তুই আবার কবে থেকে আমার কক্ষে আসার জন্য অনুমতি নেয়া শুরু করলি?
~অভ্যাস করে নিচ্ছি। এখন থেকে তো এই কক্ষ আর কক্ষের মালিকের উপর আমার অধিকার থাকবে না।
~অনেক বড় হয়ে গেছিস। খুব পাকা পাকা কথা শিখেছিস দেখছি।
~আচ্ছা আকাশ ভাই, কারো বিশ্বাস ভাঙ্গালে কি সেটা অপরাধ বলে গণ্য হয়?
~অবশ্যই। কেউ কারো বিশ্বাস ভাঙ্গালে সেটা মারাত্মক অপরাধ।
~এই অপরাধের শাস্তি কি তা তুমি জানো?
~হুম…এই অপরাধের শাস্তি প্রকৃতিই দেয়।
~যেমন?
~কখনো আর সামনে থাকা মানুষটা তোকে বিশ্বাস করতে পারবে না। শত ব্যথা কষ্ট পেলেও প্রকাশ করা যায় না। নিজের ভেতর গুমরে গুমরে মরলেও সহ্য করে নিতে হয় সব।
~তবে সেই শাস্তিই বুঝি তুমি আমায় দিচ্ছ?
~আমি শাস্তি দেয়ার কে? ভুল করলে মাশুল গুনতে হয় এটাই প্রকৃতির নিয়ম।
~আমাকে একটাবার ক্ষমা করা যায় না?
~ক্ষমা! সে তো অনেক আগেই করে দিয়েছি। কিন্তু হৃদয় ক্যনভাস থেকে শুধু তোর নামের অস্বস্তি মুছে দিয়েছি।
~আমাকে ভুলে ভালো থাকতে পারবে?
~এই তো দিব্যি আছি। হৃদয়ের ব্যথা মিথ্যা হাসির চাদরে মুড়িয়ে নিজের মতো বেশ ভালোই আছি।
~তোমার এই ভালো থাকা যে আমায় ভীষণ পীড়া দেয় আকাশ ভাই।
~হয়তো এটাই কারো বিশ্বাস ভাঙ্গার শাস্তি।
বিশ্বাস ভাঙ্গার শাস্তি | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
1 Comment




অসাধারণ 🥀