যেমন করে বৃক্ষের অঙ্কুরোদগমে
আলো, বাতাস, মাটি, জলের
আছে অতি মৌলিকপ্রয়োজন
তেমনি করে মানুষের অঙ্কুরোদমের
নিয়ম সেই একই রকম ।
আলোর সন্নিকটে থেকে
যে বীজটি ধীরে ধীরে
বেড়ে ওঠে , আকাশের দিকে উঁকি মারতে চায়
সে বীজটি নিশ্চিত করে
আলোর পরশমনির ছোঁয়ায়
একদিন পরিপূর্ণতা লাভ করে
তেমনি করে মানবও মানবিক হয়।
আলোর পরশ না পেয়ে
আঁধারের ছায়াতলে যে বীজটির অঙ্কুরোদগম হয়
সে বীজটি অপূর্ণতায় রুগ্ন হয়।
মানুষের বেলায়
যেমন অন্ধভক্তি রোগ দেখা দেয়।



