এই যে আপনি চলে গেলেন!
বড্ড অসময়ে_
আঙুলের ফাকে থাকা আঙুল গুলো সরিয়ে নিলেন অবহেলায়!
আপনার কি ধারনা,আমি মরে যাবো?
আপনি না থাকা দিনে কি কেবল জলেই ভাসবে আমার চোখ?আপনার শূন্যতা সইতে না পেরে কি হ্রদয়ে কেবল বাড়তেই থাকবে বিষন্নতার শোক?তবে আপনি ভুল জেনে এসেছেন সবটাই…
আপনার শূন্যতায় হ্রদয় পোড়ে বটে,
তবে মরে যায়নি আমি.
একবারও ইচ্ছে করেনি মরে যেতে!
বরং বেচে থেকে দেখিয়ে দিতে ইচ্ছে করছে আপনাকে;
আপনাকে ছাড়াও বেচে থাকা যায়!
আপনাকে ছাড়াও ভালো থাকা যায়!
আপনাকে ডেকে বলতে ইচ্ছে করছে;
এই যে দেখুন,
আপনি নেই,তবু কি দারুন বেচে আছি আমি!
মাথার ওপর আকাশ নিয়ে,আধখানা চাদ পাশে নিয়ে,
কি দারুন ভালো থাকি আমি!



