জানেন…?
কতকিছু ভুলে যাই রোজ!
অসুখ হলে ভুলে যাই ওষুধের কথা!
মন খারাপে ভুলে যাই প্রিয় গান!
মায়ের বকুনি খেয়েও ভুলে যাই দুপুরে খাবারের কথা!
অথচ আপনাকে ভুলে যাওয়া হয়ে ওঠেনা!
আরো কতকিছু ভুলে যাই আমি!
এই যেমন : সন্ধ্যার গা ভাসিয়ে যখন আকাশে উঁকি দেয় দ্বাদশীর প্রথম চাঁদ!
তখন ভুলে যাই স্পর্শ করতে জোছনা!
ভরা শ্রাবণে যখন আকাশ কাপিয়ে শুরু ঝুম বৃষ্টির গান!
তখনও ভুলে যাই, ছুয়ে দিতে বর্ষনের ধারা!
অথবা, রাস্তার কিনারে যখন অবহেলায় পড়ে থাকতে দেখি প্রিয় কাঠগোলাপ!
আমি পাশ কাটিয়ে চলে যাই হেটে!
বেমালুম ভুলে যাই কুড়িয়ে নিয়ে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখার প্রিয় বদঅভ্যাস!
আজকাল সবকিছুই কেমন অজান্তে ভুলে যাই আমি!
অথচ-
ভুলে যাওয়ার নির্দিষ্ট আয়োজন করে যখনই ভুলতে বসি আপনাকে,
মন ভুলে তখন ভুলে যাই প্রিয় কবিতার লাইন!
আচ্ছা –
তবে কি ধরে নেবো!
আপনি ছিলেন আমার প্রিয় কবিতার লাইন!?



