মস্তিষ্ক একদল ঘুন পোকার দখলে,
অজস্র যন্ত্রণা সারিবদ্ধভাবে
পাহারা দিচ্ছে হৃদপিণ্ডের চারপাশ।
বিরামহীন মাইগ্রেন যন্ত্রণা এসে
জানান দিচ্ছে, “আপনি”ছাড়া
কোনো যন্ত্রণাই আমাকে কাবু করতে পাড়ছে না।
রাত হলেই কেমন চুপসে যাই আমি।
ভয়ে কাচুমাচু দিয়ে ওঠে হৃদয়।
সব ব্যাথারা এসে ভর করে নিথর এই মস্তিষ্কে।
অথচ, আপনি থাকাকালীন,
কোনো তীব্র ব্যাথা আমাকে স্পর্শ করতে পারত না।
আজকাল, আপনি না থাকায়
কেমন পেয়ে বসেছে ওরা আমাকে।
অথচ, ওরা জানেনা,
ব্যাথাহীন নিস্তেজ এক প্রান ওরা দখল করেছে।
যে মানুষ টার আপাদমস্তক আপনি নামক
যন্ত্রণায় বিঁধে আছে।
তাকে কি করে এসব মাইগ্রেন, স্বাসকস্ট আর
নির্ঘুমতা কষ্ট দিবে??
আপনি ভেবেছেন, আপনি চলে গেছেন আমার থেকে???
নাহ, আপনি আছেন।
আপনি থেকে গেছেন, আপনার প্রিয় গানের লাইনে।
আপনি থেকে গেছেন, আমার প্রিয় ডাকনামে।
আপনি থেকে গেছেন, আমার প্রিয় সবুজ রঙে।
আপনি আছেন,
আপনার না থাকা সবটা জুড়ে…!!!
কবিতায় গল্প | জান্নাত জারা
Miles to go before I sleep
2 কমেন্টস




মাশাআল্লাহ দারুণ লিখনশৈলী। শুভকামনা আপনার জন্য
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।