-আচ্ছা ধরো, তোমার – আমার একখান ঘর হইলো!
-তারপর?
-আমাদের সংসারে রোজ টুকটাক ঝগড়া হইলো, কথা কাটাকাটি হইলো,
রাগ করে একদিন রান্না বন্ধ করে দিলাম আমি, তখন তুমি কি করবে?
-কি আর করবো? শিউলি ফুল নিয়ে আসবো!
– এত কিছু থাকতে শিউলি ফুল কেনো?
– কারণ….
– কি কারণ?
– কারণ তুমি শিউলি ফুলের শুভ্রতায় ভুলে যাও সমস্ত রাগ,তোমার অভিমান গলে পানি হয়ে যাবে, তাই শিউলি ফুল নিয়ে আসবো রাগ ভাঙাতে!
– আচ্ছা তাই?
– একদম!
– ঠিকাছে চলো?
– কোথায় যাবো এখন?
– কেনো আমি রাগ করেছি, জানো না?
– তা রাগটা কি জন্য শুনি?
– শিউলি ফুল আনোনি তাই!
– তা এখন কি হবে?
– এখন নিয়ে যাবে শিউলি ফুল কুড়াতে!
– আচ্ছা, তারপর?
– তারপর আমার রাগ ভেঙে যাবে, আর শিউলি ফুলের সঙ্গে সঙ্গে আমরা ঝুড়ি ভর্তি প্রেম কুড়িয়ে ঘরে ফিরবো!




এটাও চমৎকার!
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।