আমি এক বাংলার অবহেলিত যুবক
অনার্স-মাস্টার্স করেছি পাস
এখনও বেকার হয়ে ঘুরিফিরি
বছরের পুরোটা মাস।
চাকরির ইন্টার্ভিউ দিতে গিয়ে দেখি
গরিবের স্বপ্ন পোস্টের খামে
অযথা প্রশ্ন করে অপেক্ষায় রেখে
চাকরিটা বিক্রি করে চওড়া দামে।
কেনো এই সাজানো প্রতারনা-নাটক
হে মানব,জবাব দাও?
শিক্ষাই যদি হয় জাতির মেরুদণ্ড
চাকরিতে কেনো ঘুষ নাও?
যোগ্যতার ন্যায় বিচার করো সবে
মেধার মূল্যায়ন করতে শেখো
সুপারিশ,টাকার বান্ডেল না দিলেও
কলম দিয়ে সঠিকটা লিখো।
এই সমাজে আছে যার ভুরি ভুরি
হীরা-মনি,মুক্তা-কড়ি
মন থেকে নয়,দাপটের ভয়ে
তবুও কেনো ওদের সম্মান করি?
ধনে-বলে-ক্ষমতায় হয়না যোগ্যতা
যোগ্যতা থাকে মনুষত্যেের ভীড়ে
যে যতই অন্যায়-দূর্নীতি করো
আসিও ন্যায়ের পক্ষে ফিরে।।



