যদি যাওয়ারই হয়? তবে- এখুনি চলে যেতে পারো!
যেখানে তোমারই ফিরে গেছে মন, সেখানে প্রতিশ্রুতির দায়ে তোমাকে আটকে রাখার কোনো মানে নেই!
তুমি চাইলে চলে যেতেই পারো- আর কখনো ফিরতে হবে না এই ঘরে!
আমিও অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো না সম্মুখ দুয়ারে,
সত্যি বলতে– মানুষ তো আর বসন্ত নয়, যে মুঠোভরতি প্রেম নিয়ে বারবার ফিরে আসবে আঙিনায়?
না চাইতেও হাওয়ায় ভাসিয়ে দিবে উঠোন কোনের ছোট্ট ঘর কিংবা ফুলের রঙে রাঙিয়ে দিবে দক্ষিণের দরজা!
দু- চোখ ভরে একজন্মের বর্ষা দিয়ে, তুমি চলে যেতেই পারো!
চাতক চোখে চেয়ে থাকবো মৃত্যুর দিকে!
তবুও- ফিরে গিয়ে খুলবো না আর তোমার রেখে যাওয়া স্মৃতির বারান্দা!



