শ্রাবনের ধারার মতোই মুষলধারে বৃষ্টি।
ঠান্ডা কনকনে বাতাস,
চিলেকোঠার ঘরে বাতাসের এক ঠুনকো প্রতিফলন।
নেই গিটারের সুর, নেই মনের আস্ফালন।
ঘুনে ধরা মস্তিষ্ক আর জনকীর্ন বিকেল।
দু-চোখ সূদর প্রসারী এক মরিচীকা!
তবুও চোখ দুটো হাটছে বৃষ্টিবিঘ্নিত পিচডালা পথে,
আমিও কমলাকান্তের মত চেয়ার দুলিয়ে চশমার ভাঙা ফ্রেম নিয়ে বৃষ্টি উপভোগ করছি।
যদি হঠাৎ বেজে উঠে প্রেমিকার টেলিফোন।
সে আশা ও যে উদ্দেশ্যহীন
যোগাযোগ নেই ও যে বহুদিন তাইতো-
একাকিত্ব আমার নিত্য দিনের সঙ্গী!
তবুও আমি একা নই-
শীতের ক্রান্তি লগ্নে আমার জন্য
নিমন্ত্রণ নিয়ে এলো মাঘের বৃষ্টি।।
মাঘের বৃষ্টি | মুশফিকুর রহমান অনিক
গল্পকার
Leave a Comment



