ভেজাল খাবার খাচ্ছি সবাই
আসল কোথায় পাই
পেটের তলায় জমছেে ব্যাধি
বাচার উপায় নাই।
সরকারি চাকরি নিতে গেলে
তাদের কথাই বলি
সকল কাজে ঘুষের দোহাই
ভরে তাদের ঝুলি।
সৎ কামাইতে পান্তা জোটে
ভেজালে বড় লোক
গ্রামের সবাই শহরে গিয়ে
দিচ্ছে সেথায় যোগ।
মাঝেে-মধ্যে চিন্তা করি
একি দেশের হাল
ঘুষ ছাড়া পেট ভরেনা
ভরেনা লোকের গাল।



