আচ্ছা,
কারো ভাবনায় রাতের পর রাত জাগা,
কাউকে এক পলক দেখার জন্য বেকুল হয়ে যাওয়া
কি শুধুই ভালোলাগা নাকি ভালোবাসা?
তাকে হারানোর ভয়ে কেঁদে ফেলা,
তার অপেক্ষায় প্রহর গোনা
শুধুই কি ভালোলাগা নাকি ভালোবাসা?
তার সাথে কথা বলার জন্য বাহানা খোঁজা,
তাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় শত অবহেলার সত্ত্বেও বারবার তার কাছে ফিরে আসা
এসব কি নিছকই ভালোলাগা নাকি ভালোবাসা?
তাকে অন্য কারো সাথে দেখলে বুকের ভিতর জ্বলে পুড়ে যাওয়া,
তার জন্য রোজ লাল নীল স্বপ্ন সাজানো
কি শুধুই ভালোলাগা নাকি ভালোবাসা?
মন খারাপের দিনগুলোতে তার কথা মনে পরা,
তাকে ছাড়া অন্য কাউকে ভালো না লাগা
শুধুই কি ভালোলাগা নাকি ভালোবাসা?
তাকে ছাড়া জীবনের এক মুহুর্ত ভাবা অসম্ভব
তার জন্য নিজেকে নিত্য নতুন সাজে সজ্জিত করা,
এসব কি নিছকই ভালোলাগা নাকি ভালোবাসা?
লোকে বলে,
এসব নাকি ভালোবাসার লক্ষণ।
তবে আপনি কেনো বলেন
আমার অনুভূতিগুলো নিছকই ভালোলাগা।



