ঠিক কতদিন অপেক্ষা করলে ভালো দিনটি আসবে?
ঠিক কতটা সময় চুপ করে বসে থাকলে, নিরবতা বলা হবে?
ঠিক কতটুকু আশা করলে, অতিরিক্ত চাহিদা বলে গন্য হবে না?
ঠিক আর কতবার বললে, আমাকে বুঝতে সক্ষম হবে?
ঠিক কতটা সময় ধরে তাকিয়ে থাকলে, কালো মেঘের ছায়া ঘেরা আকাশটা নীল রং দেখাবে?
ঠিক কতটুকু অশ্রু ঝরালে, এই মনে প্রশান্তির ছোয়া মিলবে?
ঠিক আর কতটা পথ হাটলে, গন্তব্যে পৌছানো যাবে?
ঠিক আর কতটুকু সময় দিলে, সময়টা আমার অনুকূলে থাকবে?
ঠিক কতটুকু হাসলে, ব্যর্থতা লুকানো যাবে?
ঠিক কি কি জীবন থেকে চলে গেলে, একাকিত্বে থাকা যাবে?
নিজেকে লুকিয়ে রাখার মতো রাজত্ব তৈরি করতে, ঠিক কি পরিমান লুকাতে হবে?
ঠিক কতবার ডুবলে, তীরের সন্ধান পাব?
নিজেকে ঠিক কতটুকু প্রকাশ করলে, ভালো মানুষের তালিকায় গণ্য হব?
ঠিক কতটা আঁধারে থাকলে, আলোর সন্ধান পাওয়া যাবে?
আজ নিজের কাছেই আমি প্রশ্নবিদ্ধ।
এখন দিবা রাত্রি কাটে আমার নিজের প্রশ্নের হিসাব মেলাতে।
তবুও যেন প্রশ্নের এক গোলক ধাঁধায় আটকে আছি।
প্রশ্নবিদ্ধ | মোঃ বেল্লাল হোসেন
www.wipoka.com
6 কমেন্টস




অনেক সুন্দর 🥀
এই লোক কে আপু??
অনেক সুন্দর ভাইয়া,,সমানে এগিয়ে যান পাশে আছি, ইনশাআল্লাহ 🙂
New writer…from amr department 😬
সুন্দর
[8277]baggo লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো,baggo লগইন করে সেরা স্লট গেম সাইট উপভোগ করুন। বিকাশ দিয়ে অনলাইন casino গেম খেলুন এবং সহজেই baggo app download করে নিন। আজই যোগ দিন। visit: baggo