সবুজ শ্যামল সুস্থ পরিবেশের
কথা একটু একটু করে ভাবুন।
আমাদের সুস্থভাবে বেঁচে থাকার
অবলম্বনের কথাগুলো মন দিয়ে শুনুন ।
মাটি, পানি, বায়ু, শব্দ, আলো
এসবই প্রকৃতির দান
অমূল্য রতন ।
কেন আমরা প্রতিনিয়ত
প্রকৃতি পরিবেশ করছি দূষণ ।
শিল্পায়ন, নগরায়ন,
শিল্পকারখানার বর্জ্য নিবারন
অত্যাধিক জনসংখ্যার চাপ
এসবই আমাদের ক্ষতির কারণ ।
কেন ধীরে ধীরে
কমে আসে সবুজ গাছপালা তরুলতা ।
সন্ধ্যার পরে কেন
শোনা যায় না-
ঝিঁঝিপোকার ডাক।
কেন দেখা যায় না
জোনাকি পোকার থোক।
কেন কমে আসে
পাখির কলকাকলি ।
ইটের ভাটার নির্গত ধোঁয়া
যানবাহনের কালো ধোঁয়া
মাত্রাতিরিক্ত বায়ু দূষণ
আমাদের মানুষের
জীবনেরও ঝুঁকির কারণ ।




wow!
দারুণ