স্মৃতি গুলো সব সময়ের কাছে বন্দি,
মনের পাতায় দুঃখদের সাথে করে যাই সন্ধি।
মস্তিষ্ক মিলাচ্ছে আজ অজানা হিসাব যত,
অপূর্ণতার ভিরে পূর্ণতা খোঁজে মিটাতে পুরান ক্ষত।
অস্তিত্ব দিচ্ছে জানান হৃদয় ভঙ্গুরের,
ওঠে ঝঙ্কার শত আক্ষেপদের ঘুঙ্গুরের।
মৃত্যু সয্যা সাজিয়েছি নিজের হাতে,
কি বা আসে যায় এ ধরায় আমার থাকা না থাকাতে!
খুব যতনে গেঁথেছি বিষফুলের মালা,
বুঝিনি তার কাঁটার বিষে ছিলো এতো জ্বালা।
গা ভাসায়েছি আজ না পাওয়াদের ভিরে,
প্রতিনিয়ত ছুটে চলেছি খুঁজতে নিজেকে অজানা নীরে।
কালের পরিক্রমায় হারিয়েছি বেঁচে থাকার কারণ,
চোখের পানিতে কষ্টগুলো ভাসিয়ে দেওয়াও এখন হয়েছে বারণ।
এ তো ছিল না আমার চাওয়া,
কেনো হলো না স্বপ্নগুলোক বাস্তব রূপে পাওয়া?
চেয়েছিলাম তো শুধু একটু ভালো থাকতে,
কি হতো যদি সারাজীবন আমায় আগলে রাখতে?



