মা!
তুমি কোথায় আছো মা?
আজ কত দিন হলো তোমায় দেখি না
তুমি কী আমার সাথে অভিমান করে আছো মা?
মা!
তুমি কেমন আছো মা?
আজ কত দিন হলো খোকা ডাক শুনি না!
তুমি কী আমার সাথে রাগ করে আছো মা?
জানো মা!
তোমার জায়নামাজ বিছিয়ে পাশে বসে থাকি
কেউ আর তোমার মতো করে কুরআন তিলাওয়াত শুনায় না
তোমার মধুর কণ্ঠে আরেকবার তিলাওয়াত শুনাবে মা?
সেহেরী সামনে নিয়ে বসে থাকি মা
কেউ আর তোমার মতো করে খাইয়ে দেয় না
তোমার জান্নাতি হাতে আমায় আরেকবার খাইয়ে দিবে মা?
জানো মা!
তোমার কথা বারবার মনে পড়ে মা
আজ কতদিন হলো তোমার হাতে বানানো ইফতার খাই না!
আমায় আরেকবার ইফতার খাওয়াবে মা?
আজানের ধ্বনি শুনলে তোমার অপেক্ষায় থাকি
পাঞ্জাবি হাতে দাঁড়িয়ে কান্না করি
কেউ আর তোমার মতো করে সাজিয়ে দেয় না
আমায় আরেকবার সাজিয়ে নামাজ পড়তে পাঠাবে মা?
মা!
তুমি কী আমার ডাক শোনো না?
তোমার মতো করে কেউ আমায় ভালোবাসে না!
তোমার কোলে ঠাঁই দিয়ে আরেকবার আদর করবে মা?
মা!
তুমি কোথায় আছো মা?
কেমন আছো মা?
আজ কত দিন হলো তোমায় দেখি না
তোমার কী আমার কথা, মনে পড়ে না মা?




সুন্দর