আমি তো যাইনি কোথাও?
সেখানেই দাঁড়িয়ে আছি,যেখানে দাঁড়িয়ে কথা দিয়েছিলাম শেষবার!
তারপর – অনেক গুলো ঋতু বদল হলো, বসন্ত এলো পৃথিবীতে,
জোৎস্না নামালো রাত,
কেবল ঠায় দাঁড়িয়ে রইলাম আমি!
আচ্ছা বলোতো মহিব, পৃথিবীতে নিঃসঙ্গ নক্ষত্রের চাইতেও বেশি দুঃখ হয় মানুষের?
তোমাকে না বলতে পারা সমস্ত কথা,নির্ঘুম রাতে শ্বাসকষ্ট হয়ে চেপে ধরে বুক,
দু’টো ঘুমের ঔষধেও ভালো থাকা হয় না আজকাল!
তুমিও কও তো মহিব, টাফনীলেও কেনো মাথাব্যথা কমেনা?
তবে- তোমার স্পর্শেই তার শেষ খুন?
কয়েকটা মাছরাঙা আর একজন সর্বজ্ঞাতা ছাড়া কেউ জানেনা-
তোমাকে ভালোবাসি মহিব!
ভালোবাসি চিরন্তন সত্যের মতোন, ভালোবাসি মৃত্যুর মতোন!
অন্তত মৃত্যুর মতো চিরন্তন হয়ে একদিন আসো?




লেখাটায় অমিত আবেগ জড়িয়ে আছে, আর কবিতার গড়ে তোলা তো অসাধারণ।
আপনার মন্তব্যে আরও উৎসাহ পাই,ধন্যবাদ
ওয়াও,অসাধারণ……
পড়তে একটু দেরি হয়ে গেলো,অসাধারণ শিল্প আপনার।👌🤍
আপনার মুল্যবান মন্তব্যের জন্য অসম্ভব কৃতজ্ঞতা…
এত ভালো লিখবেন না আপু,ঘোর কাটতে চায় না।
আপনার ঘোর যাতে না কাটে,সেইজন্যই লিখি!🙂
অসাধারণ 💚
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
বাহ অসাধারণ লেখা
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
অপেক্ষায় থাকা ভালো।
হুমম জানি
তোমার এত এত অপেক্ষা দেখে ভীষণ কষ্ট হয় আমার। 💔
কষ্ট পেয়ে আর লাভ কি?😒