আপনি সাধারণের মাঝেও অসাধারণ,
জটিল গাণিতিক জীবনের এক সরলতম সমাধান।
শরৎচন্দ্রের উপন্যাসের সহজ সরল অভিব্যক্তি,
কখনো আবার রবিন্দ্রনাথের জটিল মাধুর্যময় উপমা।
আপনি কোনো চিত্রকারের নিখুঁত চিত্রকর্ম,
আমার কাছে সৌন্দর্যের এক সরল প্রতিমা।
কাজী নজরুলের বাঁশির মধুময় ধ্বনি,
কখনো আবার হুমায়ূন আহমেদের প্রেমময় কবিতা।
আপনি এক অস্তিত্বহীন নির্বাক কবিতা,
আমার অপেক্ষার শহরের নির্ঘুম রাতের প্রহরী।
আশালতা সেনের সমধুর কন্ঠের গীত,
কখনো আবার হেলাল হাফিজের কবিতার প্রণয় মাখা উক্তি।
আপনি আমার জীবনের এক অনবদ্য গল্প,
অস্পষ্টতার আড়ালে লুকিয়ে থাকা সূক্ষ্ম অনুভূতি।
বসন্তের কৃষ্ঞচূড়া ফুলের কোমলতা,
কখনো আবার চোখের মাঝে প্রচ্ছন্ন নীরব ভাষা।
আপনি মানে এক অদ্ভুত মায়া, এক অমোঘ আকর্ষণ,
নীল আকাশের মুগ্ধ করা বিশালতা।
চাঁদের আলোর তীক্ষ্ণ উজ্জ্বল রশ্মি,
কখনো আবার সমুদ্রের কুলে আছরে পড়া ঢেউয়ের মতো উচ্ছল।




অসাধারণ 🤍
বাহ