শিশির ভেজা সকালবেলা
হারিয়ে যেতে চাই,
প্রকৃতির এই সৌন্দর্য ঘুরে দেখতে চাই,
শিশিরের টুপটুপ শব্দ যেন বাজনা মনে হয়
ঘাস গুলো দেখলে মনে হয় যেন গোসল করা তাই।
হারিয়ে যেতে চাই,
আমি হারিয়ে যেতে চাই।
পাখিগুলো ডাক ছেড়েছে রোদের অপেক্ষায়
আমি একটু মাঝে মাঝে কুয়াশা ধরতে চাই
ধরেতে চেয়ে আমি তাহা ধরতে নাহি পারি
জীবনে তো কত কিছুই পূর্ণ হয় না ভাই।
হারিয়ে যেতে চাই,
বাংলার সৌন্দর্য আমি হারিয়ে গেছি তাই।



