ক্রমশ কবিতার কাছে ফিরে আসতে থাকি।
যেরকম ফিরে আসি ফুলের কাছে, শিশুদের কাছে,
আদিগন্ত সৌন্দর্যের কাছে। যেরকম নদীকে কাছে
টানে সমুদ্র। যেরকম আটকে থাকি মোহনায়। চাইলেই
ছুঁয়ে আসতে পারি দু’একটা রঙিন পাথর। আমাদের
বাগানগুলোতে এত স্বপ্ন ফুটে থাকে। রজনীগন্ধার
মধ্যে, হাস্নাহেনার মধ্যে, রক্তগোলাপের নির্জনতায়।
ফিরে আসতে আসতে টের পাই, জীবনের পাতায়
পাতায়, এত বেশুমার সুন্দর!




কবিতার কাছেই যেনো সুন্দর জীবন…
ধন্যবাদ সুমাইয়া
দারুণ
ধন্যবাদ
দারুণ ❤️
ধন্যবাদ