জগতে সবার অপেক্ষাকে এতটা সস্তা ভাবতে নেই মহিব-
ক’জনকেই বা জানো তুমি?
কারো কারোর অপেক্ষা হয়,মৃত্যুর মতোন চিরন্তন সত্য!
এই জগতটা কেমন অদ্ভুত মহিব, এখানে চাইলেই তুমি অনেককিছু পাবে না,
হতে পারে আবার না চাইতেও পেয়ে গেছো সব!
তুমি জানো?- প্রেমিক আসবে বলে একটা জীবন একাকিত্ব পাড়ি দিয়েছে কত সুশ্রীহীন অবলা,
অনির্বাণকে ভালোবেসে ঘর বাঁধবে বলে, আজও কারোর ঘরনী হয়নি এক গল্পের অপর্ণা!
সৌন্দর্যই সব নয়,তবুও গালের একপাশে ছোট্ট একটু তিলের অভাবে ছেড়ে গেছে কারোর শখের পুরুষ,
কন্ঠস্বরে মায়া নেই, কেবল এইটুক চিন্তাতেও নির্ঘুম রাত কাটতো পারুলের!
অথচ – তুমি ভাবলে, অপেক্ষা বুঝি ফুরিয়ে যায় বসন্তের মতোন কারোর আগমনে!




দুর্দান্ত লেখি
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আসলেই অপেক্ষা ফুরায় না
অপেক্ষার অবসান হোক একদিন,ইন শা আল্লাহ