মহিব…
তুমি কি সুখ- অসুখের পার্থক্য বুঝতে পারো?
পারো না বোধহয়!
এই যে তুমি আমার না, এত ভালোবেসেও তোমাকে পাওয়ার জন্য কোনো রাস্তা খোলা নেই আমার,
এই যে তোমাকে ছাড়াই কেটে যাবে আমার এই জন্মটা!
এটাই অসুখ,ভ য়ং ক র অসুখ!
বিশ্বাস করো, এর থেকে ক্যা ন্সা র ও সহজ মনে হয়!
সেটার অন্তত প্রতিষেধক আছে, হায়াত না ফুরোলে কিছু দিন বাঁচা যায়!
কিন্তু তোমাকে না পাওয়ার অসুখে একদিনও শান্তিতে বাঁচা যায় না!
মহিব…
তুমি অন্য কারোর হলে সে বরং সুখীই হবে!
এইটুকু ছোট্ট জনমে তোমার মতো কেউ একজনকে শেষ অবধি পেলে কেইবা আফসোস পুষবে শখ করে?
তার সুখ হবে শিমুল তুলোর মতোন শুভ্র,কৃষ্ণচূড়ার মতোন রঙিন!
মহিব…
তোমার জন্য আফসোস পুষি!
পাওয়া হবে না জেনেও প্রতিদিন হাত বাড়াই আকাশ পানে!
তুমি কি এসব বুঝতে পারো?
হয়তো পারো না, যদি পারতেই,তাহলে পৃথিবীর সমস্ত মায়াবতীর ডাক উপেক্ষা করে তুমি ছুটতে কেবল আমার কাছেই!
মহিব…
তুমি আসবে না জেনেও কেমন অপেক্ষায় থাকি!
আমি জানি,এ বোকামি ছাড়া কিচ্ছু নয়,
তবুও এই বোকামোটা ইচ্ছে করেই করি!
তোমাকে ভালোবেসে এক জীবনে না হয় বোকা হওয়ার খেতাব নিয়েই কাটিয়ে দিলাম?




সত্যিই,এই মহিবের জন্য আমার বড্ড আফসোস হয়