প্রচুর টাকা হলে একদিন পাহাড়ে ছুটে যাব!
মৌনতার পাদদেশে লিখে দিয়ে আসবো আমার একা হয়ে যাওয়ার গল্পটা!
একটু অবসর পেলেই একদিন ছুটে যাবো সমুদ্রে…
ঢেউ গুনেই কাটিয়ে দিবো আস্ত একটা একলা বিকেল!
যদি সম্ভব হয়–
ছুটে যাব একদিন অরন্যে…
সবুজ গাছেদের সঙ্গে মন খারাপি মিলিয়ে দিবো হাওয়ায়!
অবশ্য —
মধ্যরাতের আকাশটাও মন্দ নয়!
একলা একা ভীষণ চেয়ে বসে থাকা যায়!
যা খুশি বলা যায়…
আকাশ তো আর কথা বলে না!
নিজের কথার উত্তর নিজেই খুঁজে নেয়া যায়!
তবুও…
টাকা হলে একদিন পাহাড়ে যাব!
মৌনতার পাদদেশে লিখে দিয়ে আসবো আমার একা হয়ে যাওয়ার গল্পটা!



