ওইযে তেমাথার রাস্তা দিয়ে
হেটে গেলো ছেলেটি,
ও আমার প্রেমিক।
হাতে ঘড়ি, হাতা গুটানো শার্ট,
এক জোড়া স্যান্ডেল,
এলোমেলো করে রাখা চুলেই যেনো মনে হয়,
ও এই পৃথিবীর শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ।
এইযে আমাকে রাগিয়ে দিয়ে হোঁ হোঁ করে হেসে দেয়,
আমি মুগ্ধ হয়ে দেখি,
যার নিখুঁত হাসির ঝংকারে
আন্দোলিত করে আমার হৃদয়কে,
সে আমার প্রেমিক।
এইযে এ পথ দিয়ে সাইকেলে সাইরেন বাজিয়ে
জানান দিলো, “আমি যাচ্ছি তোমার এ পথে”
ও আমার প্রেমিক।
এই যে ”’চলে যাও”’ বলে আবার
নিজেই ছানাহারা পাখির মতন হন্য হয়ে খুঁজে আমায়,
ও আমার প্রেমিক।
ওইযে আমাকে ভুলে যেতে হাজার হাজার মাইল
দূরে সরে গিয়ে, আমাকে ভুলে যেতেই ভুলে যায়,
ও আমার প্রেমিক।
যে আমার ছায়ার সাথে মায়া হয়ে,
আমার স্মৃতিতে,
অবচেতন মনে,
মস্তিষ্কের কানায় কানায়,
রন্ধ্রে রন্ধ্রে,
হৃদয়ের অন্দরমহলে,
ভাবনার সব্বটা জুরে মিশে আছে,
সে আমার প্রেমিক।
হ্যা, ও আমার অস্বীকৃত প্রেমিক।
ও আমার অলিখিত প্রেমিক।
ও আমার এক জনমের
এক বিশাল অতৃপ্তি।
তবে,
ও আমার প্রেমিক…




দারুণ