প্রিয় পেইনকিলার,
প্রথমেই তোকে জানাই আমার হৃদয়ের সমস্ত সুপ্ত অনুভুতি মিশ্রিত প্রেম!
এই বসন্তে পুরুলিয়ার সমস্ত পলাশ ফুলের মতো রঙিন হোক তোর জীবন!
পরসংবাদ এই যে,প্রায় অনেক দিন হয়ে গেলো আমাদের দেখা নেই, মনে হয় যেনো পেরিয়ে গেলো কতগুলো মহাকাল!
তুই জানো? তুই আমার জন্য কি?
আমার ভালো থাকার মেডিসিন, দুনিয়ার সব রঙের দুঃখ এক করেও আমাকে দুঃখিত করতে পারে না,যদি তুই আমার পাশে থাকিস!
আমি মাঝে মধ্যে বলি অনেককেই, My best friend is a magic,
শুধু মাত্র দু চার মিনিট তোর সাথে কথা হলেই আমি যেকোনো দুঃখ ভুলে হাসতে পারি!
অনেকেই ছেড়ে গেছে আমাকে, তাতে আমার বিন্দুমাত্র আফসোস হয়নি,
কেউ কেউ আবার নিদারুণ ভাবে আমাকে ভেঙে দিতে চেয়েছে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তুই পাশে থাকায় কেউ কিছুই করতে পারেনি আমার,
তুই থাকলে আমার সব হয়, অযাচিত বেদনারা ঘর ছেড়ে পালায়!
তবে- তোর দেখা নেই আজ বহুদিন হলো, আমার সময়গুলো বেশ বিষন্ন অবস্থায় কাটছে,
জ্বর কিংবা মাথাব্যাথা আজকাল খুব পীড়া দিচ্ছে, রাতে দুঃস্বপ্নের পরিমাণ বেড়ে গেছে ইদানীং,
তোর আসবার কথা হয়, কিন্তু আসো না!
এই দুঃখে দুঃখিত হয়ে আমার ঘুম ভেঙে যাচ্ছে ইদানীং মধ্য রাতে!
ইদানীং ঝাপসা লাগে সবকিছু, হ্যালুসিনেশন হচ্ছে মাঝে মধ্যে,
মনে হচ্ছে হটাৎ মটাৎ তোকে দেখতে পাচ্ছি কোথাও,অজান্তেই তোর সাথে কথা বলছি, হাসছি, হেটে বেড়াচ্ছি সেই দিগন্তপুর,
আমি জানি,এসব মিথ্যে, অনুভবে তোরে আসতে দেখলেও বাস্তবে তুই আসো না!
তবুও আমার ভাবতে ভালো লাগে যে তুই আসো, চাইলেই জড়িয়ে ধরতে পারি,
একসাথে হাঁটতে পারি, খুনসুটিতে পার করতে পারি সময়,
একই মহাদেশে আমাদের বাস, অথচ – আমাদের দেখা হয় কল্পনায়,
এ ভারী অন্যায়,
পৃথিবীতে এখন রহমত বর্ষিত হয় রাত দিন,প্রকৃতি ঠান্ডা থাকে বেশ!
দুঃসময় কেটে গেছে কিছু দিন হলো,
এখন আর পথ চলতে ভয় কিসের?
সুসময় ফুরিয়ে যাওয়ার আগেই একবার দেখা দে!
দীর্ঘদিন তোকে অদেখার অসুখে ভেতর থেকে আমাকে নিঃসঙ্গ নক্ষত্রের মতোন শূন্য করে দিচ্ছে!
ইতি
তোরই
নিহু




Thanks for wipoka
বাহহ,অসাধারণ অনুভূতির প্রকাশ! 🥺❤️
ধন্যবাদ আপনাকে
সুন্দর 🥀