রাত নির্ঘুম,
নিস্তব্ধতার চাদরে মোড়া চারপাশ! বিষণ্ণ বাতাসে জেগে আছি একা ঘুমিয়েছে জাগতিক সুখ।
নগ্ন নিকোটিন প্রশান্তি খোঁজে, লাল ধোঁয়ার আগুনে চোখে ভাসে ফেলে আসা কষ্টময় রাতগুলো। স্মৃতির এ্যালবামে জড়ায় ছল চাহনি , রহস্যময় হাসি, গোপন প্রেম আর অভিমানী মুখ। মনের ভিতরে তৃষ্ণা জাগে হঠাৎ করেই কেউ এসে দিয়ে যাক হাতে হাত রেখে পাশে থাকার আশ্বাস, অথবা একটি নিষ্পাপ প্রেমের যোগ্য প্রতিদান। নিকোটিন পোড়ায় ঠোঁট,
কষ্টরা চোখে জল হয়ে খসে, ইচ্ছেদের ভাসায় ব্যর্থতায়। নীরবে দেখি জীবনের হার স্বপ্ন মোড়াই বুক পকেটে। ছুঁড়ে ফেলি সিগারেটের অবশিষ্ট, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। একটা নিষ্প্রাণ শুকনো হাসিতে.. এইতো বেশ আছি!
অলীক কাব্য | হিমেল রহমান
কবি ও সংগঠক
1 Comment




nice