হারিয়ে যায় স্মৃতি ময় দিন গুলো
ভোলা যায়না অতীত ময় স্মৃতি গুলো।
মনের অজান্তে চলে যায়
স্মৃতির পাতায় জড়ানো আনন্দ ময় মুহুর্ত গুলো।
তবু্ও জীবন থেকে এরিয়ে যেতে পারি না
সেই প্রতিকূলতা ময় মুহূর্তের দিন গুলো।
বার বার চাই অনুকূলকে বরণ করে নিতে। তবুও প্রতিকূলতা চায় আগলে রাখতে।
তবে কিছুতেই ভেঙ্গে পড়ো না
প্রতিকূলতা কে স্মরণ করে।
বেঁচে থাকার জন্য শিখে নেওয়া দরকার
প্রতিকূলতা ময় মূহুর্তকে উপভোগ করতে।
কিছু তেই পারিনা জীবনকে নতুন করে
শৈশবের মতো করে সাজিয়ে নিতে।
তাই জীবনকে এগিয়ে নিয়ে চলো
স্মৃতি ময় আনন্দের মূহুর্ত গুলো ভেবে।
এগিয়ে চলো গন্তব্যের লক্ষ্যে,,
ত্যাগ করো প্রতিকূলতা ময় মুহূর্ত আসার লক্ষ্য কে।




অসাধারণ হয়েছে, চমৎকার ❤️
Thank you so mac 💝💝💝
অসংখ্য ধন্যবাদ উইপোকা 🌺🌺