১.
তোমার নামে ধ্বসে সবাই— আমার নামটা নামই না।
সস্তা জানি। তোমরা যেমন— ঠিক সেরকম নামী না।
মগডালে তাও চড়েই থাকি— কারো কথায় নামি না।
নামলে জেনো নিশ্চিতই— ঐ আমিটা, আমি না।
২.
কী খনি মন্থন করে তুলে নিয়ে এসেছো এ সোনা?
এমন বিজুলি চোখ! খুব বেশী নিকটে এসো না।
৩.
আগুন বুঝিনা আমি, বাতাস বুঝিনা
তবু ওদের কাছেই রোজ জানু পেতে বসি।
তোমাকে বুঝিনা তাও, দেখো— প্রতিদিন
কীরকম ভেঙেচুরে যাচ্ছি– প্রেয়সী।




বাহ্
[5210]1xbet Login PH | Legit na Casino at Slots via GCash,Gamitin ang 1xbet login ph para sa mabilis na access. Mag-download ng 1xbet app download apk at subukan ang pinakamabilis na payout slots. Sali na! visit: 1xbet