আমার পলক ফেলার হয়না সময়, দুঃখ নামে পথে।
আমার জীবন, মাটি, জলের গন্ধ— অনন্ত দ্বৈরথে
থমকে যাচ্ছে। যেমন পরাগ উড়িয়ে নিচ্ছে হাওয়া;
তেমন করে হচ্ছে কোথায় তোমার কাছে যাওয়া!
আমার আগুনমাখা শরীর কাঁপে বিষম কালাজ্বরে;
তোমায় গল্প থেকে উড়িয়ে নিচ্ছে দুরন্ত এক ঝড়ে।
পুড়ছে আলোর উল্টো মশাল— উত্তাপে যাও গলে;
তুমি পলক ফেলতে হারিয়ে যাচ্ছো বিপন্ন অঞ্চলে।
সে এক উদ্বায়ী মন আঁকড়ে ধরে বুকের পোড়ামাটি।
নাও পথের উপর বিছিয়ে দিলাম স্নিগ্ধ শীতল পাটি।
আমার কষ্ট রাখার জায়গা কোথায়, স্বপ্নগুলো ফিকে—
যদি বসতে এসে; ধরতে এসে; ঝরতে ব্যাথার দিকে।
আমার সময়গুলো যাচ্ছে পুড়ে তুমুল দাবানলে।
তুমি পলক ফেলতে মিলিয়ে যাচ্ছো চোখের নোনাজলে।




অসাধারণ কবিতা
ধন্যবাদ সুমাইয়া
Heard 678win has some great offers. Might have to try deposit some money. Good service always makes gaming fun. 678win is worth a try!
Okay, so I took a chance on vmaxx. The interface is clean and easy to use. Worth a try if you’re looking for something new.
Oi, anyone tried me88onlinecasino yet? Thinking of having a crack at it. Let me know if it’s the real deal, yeah?