বাংলা ভাষা সবার সেরা
সকল ভাষার রানী
বাংলা ভাষা মায়ের ভাষা
সোনার চেয়ে দামি।
বাংলা ভাষা প্রাণের ভাষা
শহিদ ভাইয়ের দান
বাংলা ভাষা মনের ভাষা
বাংলা দেশের মান।
বাংলা ভাষা আপন ভাষা
রক্ত দিয়ে কেনা
বাংলা ভাষা স্বজন ভাষা
স্বপ্ন দিয়ে বোনা।
বাংলা ভাষা প্রিয় ভাষা
মা জননীর হাসি
বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা
বাংলা ভালবাসি।




সুন্দর