শুভ্রবাবু : আশালতা?
আশালতা : হুম।
শুভ্রবাবু : শুনছো?
আশালতা : হুম বলেন।
শুভ্রবাবু : ভালোবাসো আমাকে?
আশালতা : হঠাৎ এই প্রশ্ন?
শুভ্রবাবু : বলো তুমি?
আশালতা : হ্যাঁ।
শুভ্রবাবু : তাহলে প্রকাশ করো না যে?
আশালতা : আগ্রহ নেই!
শুভ্রবাবু : কেন?
আশালতা : ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর, ভালোবাসি বলাতে ভালোবাসা থাকে না।
শুভ্রবাবু : তাই বলে ভালোবাসার দিনেও ভালোবাসা অপ্রকাশিত থাকবে?
আশালতা : ভালোবাসা প্রকাশ করার জন্য আলাদা দিবসের প্রয়োজন হয় বুঝি?
শুভ্রবাবু : তোমার কি ধারণা হয় না?
আশালতা : একদমই না। যেখানে ভালোবাসা অপ্রকাশিতই শোভনীয় সেখানে প্রকাশ করার জন্য আলাদা দিবসের কি দরকার?
শুভ্রবাবু : তাহলে কিভাবে বুঝব ভালোবাসো?
আশালতা : শোনেন, ভালোবাসতে হয় লুকিয়ে, গোপনে, ব্যক্তিগতভাবে।
শুভ্রবাবু : তাহলে ভালোবাসা কি শুধু অনুভব করতে হয় আশালতা?
আশালতা : হ্যাঁ। ভালোবাসা তো মুখে বলে বিশ্বাস করানোর বিষয় না। অনুভব করতে না পারলে সেটা ভালোবাসা নয়।
শুভ্রবাবু : তুমি ঠিকই বলেছো আশালতা। ভালোবাসা অপ্রকাশিতই সুন্দর। তাই হয়তো গোপন সম্পর্কগুলো অপূর্ণ থাকে না।
আশালতা : আসলে কি জানেন শুভ্রবাবু, ভালোবাসা জনসমুদ্রে প্রকাশ করে বেড়ানোর জিনিস না। ভালোবাসা টেলিভিশন বিজ্ঞাপনের মতো এখানে সেখানে বলে বেড়াতে নেই। প্রকাশ্যে যেটা দেখা যায় সেটা আসলে ভালোবাসা নয়। বড়জোর সেটা প্রেম হয়।
শুভ্রবাবু : ভালোবাসি শব্দটা আসলে সবাই বলতে পারে কিন্তু ভালো সবাই বাসতে পারে না। এই যেমন তোমার মতো এতো গভীর চিন্তা নেই সবার মধ্যে।
আশালতা : শোনেন, প্রেমকে ভালোবাসা বলে চালিয়ে দেওয়াটা অন্যায়। ভালোবাসা পবিত্র এবং একান্তই ব্যক্তিগত।
শুভ্রবাবু : আসলে তোমার মতো করে কখনো ভাবিনি আশালতা। আজ মনে হচ্ছে ভালোবাসার শীর্ষ শিখরে কেবল তোমার শুভ্রবাবুরই অবস্থান।
আশালতা : জানিনা কতটা গুছিয়ে বলতে পেরেছি। তবে ভালোবাসা একান্তই গোপনীয় যা অনুভবে বিশ্বাস করতে হয়।
শুভ্রবাবু : এই ধরণীতলে তোমার আমার ভালোবাসার যেন অবাধ বিচরণ থাকে।
আমাদের অভিপ্রায় | আয়শা আক্তার
বাহ্যিক সৌন্দর্যের থেকে ভেতরের সৌন্দর্য অনেক বেশি শ্রেয়🌷
1 Comment




[5814]melbets লগইন ও অ্যাপ ডাউনলোড – বিকাশ ক্যাসিনো ডিপোজিট,melbets লগইন করুন এবং সেরা অনলাইন স্লট গেম উপভোগ করুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে লাইভ ক্যাসিনো খেলার নিয়ম জানুন এবং আজই জয়েন করুন। visit: melbets