লোকটা আমি ক্ষুদ্র অতি
ক্ষুদ্র আমার জ্ঞান
সেই জ্ঞানেরই ভরসা নিয়ে
করছি সাহিত্যের ধ্যান।
হাতটা আমার যেমন-তেমন
পারলে কিছু লেখি
সাহিত্যকে আমি চক্ষু ভেবে
বিশ্ব জগত দেখি।
পা দুটো আমার দুষ্টু বেজায়
তাদের সাহায্যে হাটি
কবিতা ছাড়া জিবন আমার
ষোলো আনাই মাটি
মাথায় আমার অল্প মেধা
সামান্য কিছু ভাবি
হৃদয়ের আয়নায় খুজে বেড়াই
সাহিত্য গড়ার চাবি।
ক্ষুদ্র | রাশেদুজ্জামান রাসেল
Leave a Comment



