ধরো, তোমায় ভালবাসা– এই তো ছিল আমার অপরাধ;
বন্ধুরা সব শত্রু হল, শত্রু হল উঠতে বসতে ঠুকতো যারা সেলাম।
মুখ ফেরাল কাছের সবাই তাও ছিলনা তেমন অনুতাপ;
ভালই ছিলাম নিজের মধ্যে, ভাবনাবিহীন- কী পেলাম, না পেলাম!
প্রেমের সাথে ভয়ের বিরোধ চিরকালীন। আমিও তাই
ভয় করিনি লোকলজ্জা, শত্রুতাবোধ; হুমকি-ধামকি উড়িয়ে দিই ফুয়ে;
বন্ধুরা সব আখ্যা দিল বেহায়া আর তোমার যত প্রেমাকাংক্ষী, অনুসারী–
বিছিয়ে দিল কাঁটা পথে; একান্ত এ আড়ালটুকু ছুঁয়ে-
তোমার দিকেই ফিরে ছিলাম, তোমার হাতেই নিবেদনের ফুল।
তোমায় ঘিরেই মগ্নতাবোধ, তুমি মানেই এক পৃথিবী- অতলান্ত
সাগর যেমন, ডুবেই কাটে মোহান্ধ ক্ষণ- বাইরে শুধুই বিমূর্ত মাস্তুল।
তবু দেখ তোমার হাতেই খোড়া হল ভেতরে এই সবচে নিবিড় ক্ষত।
তোমার কাছেই অবাঞ্চিত- মেনে নিয়েই ভাঙছি আপাতত।




Downloaded the jiliappcom app and I gotta say, it’s pretty smooth. Easy to find what you’re looking for, and the games load quickly. No annoying lag or glitches so far. Definitely a must-have for mobile gaming! Get the app here: jiliappcom