ছন্নছাড়া এক পাগল ছেলের মায়ায় গেছি জরিয়ে,
তারই মুচকি হাসিতে নিজেকে ফেলেছি হারিয়ে।
ঐ দু’চোখের মায়াজালে ডুবেছি অতলে,
চাই না কিছু আর তার বদলে।
হৃদয়ের ক্যনভাসে তার ছবিই এঁকে যাই,
কল্পনার শহর জুড়ে তার নামের রং বেরঙের বেলুন ওঁরাই।
তার কথাই ভেবে যাই সকাল, দুপুর আর সাঝে,
জানি না কি আছে এমন তার মাঝে।
চলার ধরন নিয়েছে হৃদয় আমার কেড়ে,
মনের খাঁচাতে রেখেছি লুকিয়ে তারে।
তার কথার সুরেতে মুগ্ধ আমি হয়েছি যে ।
বাসতে ভালো আমাকে বাধ্য করেছে সে।
প্রতিটি হৃদস্পন্দনে শুধু তার নামই শুনি,
তার ভাবনাতেই বিভোর থাকি আর খাম খেয়ালি স্বপ্ন বুনি।
রাঙিয়েছি নিজেকে তার রঙে,
জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটাতে চাই তার সঙ্গে।




Nice