সাইকোলজি তো কতকিছুই বলে, ওসবে বিশ্বাস করি না আমি!
বিজ্ঞান দিয়ে সবকিছু প্রমাণ করা যায় না-
বুকের বামে কারোর জন্য মানুষ আজীবন শুদ্ধ অনুভূতি পোষে,
দুঃখ পায়, কারোর জন্য কান্না লুকিয়ে মানুষ এক জীবন মিথ্যে হাসি নিয়ে বেঁচে থাকে,
এসব কখনো বিজ্ঞান দ্বারা প্রমাণ করা সম্ভব নয়!
তোমাকে আসতে বলি রোজই, তুমি আসো না,এক্ষেত্রে অতোটা যুক্তি তর্কের দরকার নেই,
তুমি ইচ্ছে করেই আসো না,সে আমি জানি!
অনুভবে খুউব করে টের পাই তোমার অবহেলা,
যে পাখিটার ঘর নেই, সন্ধ্যে গড়ালে সেও খুঁজতে পারে কোনো নিরাপদ আশ্রয়,
এতে দোষের কিছু নেই-
সমস্ত যুক্তি তর্কের বাইরে গিয়েও পৃথিবীতে অনেককিছুই হয়, হতে পারে!
আজকাল যেকোনো ব্যস্ত কাজেও তুমি হটাৎ প্রবেশ করো-
কাজ থামিয়ে তোমার চলে আসা দেখি!
বিজ্ঞান হয়তো এটাকে বলতেই পারে,হ্যালুসিনেশন কিংবা বিভ্রম,
তাতে আমার কিছু যায় আসে না!
কারণ- আমি অনুভবে বিশ্বাস করি,তোমাকে আসতে যখন দেখি?
নিশ্চিয়ই তুমি আসো!




ধন্যবাদ উইপোকা!✌️🤍
বাহ,অসাধারণ লেখা আপনার
ধন্যবাদ
এই লেখাটা বেশ,অসম্ভব ভালো লেগেছে আপু👌😊
অসংখ্য ধন্যবাদ আপনাকে