তোমার সাথে সম্পর্কের দড়ি টা
ঢিলে হওয়ার পরপরই,
মনে হয়েছিলো,
তোমাকে ছেড়ে থাকার মতন সহজ কাজ,
এই পৃথিবীতে আর নেই।
অথচ, চোখ বন্ধ করার পর বুঝলাম,
যাবার সময় তুমি আমার সমস্ত
অস্তিত্বটুকুই সাথে করে নিয়ে গেছো।
তুমি চলে গেছো,
কয়েক কোটি সেকেন্ড হয়েছে।
গাছে নতুন কিশলয় এসেছে।
পাখিরা নিড়ে ফিরেছে,
হাজার দেশ পাড়ি দিয়ে
নদীরাও সাগরে মিশেছে।
কিন্তু, আমি এখনো ফিরতে পারিনি,
আমার আমিতে..!
অথচ কথা ছিলো,
দিব্যি ভালো থাকব তোমায় ছাড়া।
৩ রাস্তার মোড়ে তোমায় যে বার
শেষ দেখেছিলাম,
ভেবেছিলাম,
চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়া জলের মতন
তুমিও বেড়িয়ে যাবে।
কিন্তু দ্যাখো!
জেঁকে বসে আছো চোখের পাতায়।
নেই তুমি!
কোথাও নেই তুমি!
অনেকটা সময় জীবন খাতা থেকে বিয়োগ হলো,
ফোনের রিংটোনে আমার
হৃদস্পন্দন আর দ্রুত হয়না।
আহ্লাদী আদরের বায়নায়,
কাঁপুনি দিয়ে আর জ্বর আসে না আমার।
তোমার কড়া গলায় শাষনের অভাবে,
আমার আর অসুখ হয় না।
অথচ, কি ভীষন ভাবে চাই,
আমার তীব্র কোনো অসুখ হোক।
তুমি চলে যাওয়ার পর,
বেলকনির পশ্চিম পাশটায়,
কেউ আর দাঁড়িয়ে থাকে না।
আমাকে হারিয়ে তোমার আর
শুন্য শুন্যও লাগে না।
অথচ, আমার রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে,
তুমি না থাকার সে অকাট্য দলিল খানা।
তুমি নেই !
তুমি ছিলে না কখনো!
কথা ছিলো একাই থাকব,
কিন্তু তোমার অভাববোধ,
আমাকে কখনো একা থাকতে দেয়নি..!!




onk sundor hoice lekhata
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।