শত অপূর্ণতার মাঝে এক পূর্ণতার নাম বন্ধুত্ব।
বন্ধুত্ব মানে হাজার অভিমানেও এক পথে চলা।
হতাশার সমাপ্তি রেখা টেনে,
জীবনে ভালো থাকার এক মহৌষধ বন্ধুত্ব।
আমার কাছে বন্ধুত্ব মানে,
চিরচেনা এক সহজ সরল প্রতিমা।
যারা সু সময়ে যেমন আমাদের সুখের ভাগীদার হয়,
দুঃসময়ে ঠিক তেমনি দুঃখগুলো ভাগ করে নেয়।
মন খারাপের দিনগুলোতে ব্যথা উপশমের নাম বন্ধুত্ব।
শত কষ্টের মাঝেও এক চিলতে হাসির কারণ বন্ধুত্ব।
এক মায়ার বন্ধনে আবদ্ধ করে বন্ধুত্ব।
অচেনা মানুষও হয়ে ওঠে সব থেকে কাছের মানুষ।
বন্ধুত্ব মানে হলো,
যার কাছে অনায়াসেই জীবনের সব বলা যায়।
যার কাঁধে মাথা রাখলে সকল চিন্তা হাওয়ায় মিলিয়ে যায়।
যার কাছে নিজেকে নির্দ্বিধায় প্রকাশ করা যায়।
বন্ধুত্ব হলো,
ভরসার আর এক নাম।
“চিন্তা করিস না আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে।”
যাকে নিঃসন্দেহে ভরসা করা যায়।
পরিবারের পর যার স্থান হয়।
বন্ধুত্ব মানে,
“তুই না গেলে আমিও যাবো না,
তোরে ছাড়া একা একা ভালো লাগেনা।”
বন্ধুত্ব মানে,
যাকে ছাড়া জীবনের সুন্দর মুহূর্তগুলো অসম্পূর্ণ,
যাকে ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করা যায় না।
বন্ধুত্ব | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
3 কমেন্টস




ভালো
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।
Grate